SIR : বাংলায় বাদ ৬১ লাখের বেশি নাম, বাকি রাজ্যগুলিতে কত নাম বাদ গেল জানেন ?

SIR : হিসেব বলছে, ১১টি রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত সবথেকে বেশি নাম বাদ গিয়েছে তামিলনাড়ুতে। তারপরেই রয়েছে গুজরাট। এবার পশ্চিমঙ্গে অমীমাংসিতের তালিকায় যাঁরা রয়েছেন, সেখান থেকেও কিছু নাম বাদ যেতে পারে।এছাড়া উত্তরপ্রদেশে এখনও চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়নি। এপ্রিলে চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে।

SIR : বাংলায় বাদ ৬১ লাখের বেশি নাম, বাকি রাজ্যগুলিতে কত নাম বাদ গেল জানেন ?
কোন রাজ্যে কত নাম বাদ গেল ?

|

Mar 01, 2026 | 7:15 PM

কলকাতা : পশ্চিমবঙ্গে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। যদিও, তা চূড়ান্ত একেবারেই বলা যায় না। তিনটি ভাবে প্রকাশিত হয়েছে তালকা। মীমাংসিত বা অ্যাপ্রুভড, অমীমাংসিত ও ডিলিটেড অর্থাৎ বাদ গিয়েছে যে নামগুলি। অমীমাংসিতের তালিকায় থাকা নামগুলি বিচারাধীন রয়েছে। এদিকে, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি যে ১১টি রাজ্যে এসআইআর হয়েছে তার মধ্যে ৯টি রাজ্যের এসআইআর তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। কিন্তু, একটা রাজ্যেও ভাগে ভাগে তালিকা প্রকাশিত হয়নি । একটাই চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে গুজরাত, তামিলনাড়ু, কেরালা, গোয়া-সহ বাকি রাজ্যগুলিতে। পশ্চিমবঙ্গেই প্রথম তিনভাগে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে।

রাজ্যে তিনভাগে চূড়ান্ত তালিকা কেন ?

মূল কারণ হল লজিক্যাল ডিসক্রিপেন্সি। এছাড়া আনম্যাপড নাম নিয়েও বিপুল জট তৈরি হয় রাজ্যে। নথি যাচাই করতে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়। চূড়ান্ত তালিকা প্রকাশের পর অমীমাংসিতের তালিকায় রয়েছে ৬০ লাখের বেশি। এরমধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেমন রয়েছে, তেমনই আনম্যাপড ভোটারও রয়েছে। তবে বাকি রাজ্য গুলির দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে এত তথ্যগতি অসঙ্গতি অন্য কোনও রাজ্যে নেই। অবশ্য এখানে একটি রাজ্যের নাম বিশেষ উল্লেখের, তা হল তামিলনাড়ু। কমিশন সূত্রে খবর, তামিলনাড়ুতে তথ্যে অসঙ্গতির তালিকায় নাম ছিল প্রায় ১ কোটি ১৬ লক্ষ ভোটার । কিন্তু, তামিলনাড়ুতেও তিনটি ভাগে তালিকা প্রকাশিত হয়নি।

এখনও পর্যন্ত মোট ১১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। কোন রাজ্যে কী পরিস্থিতি, কোথায় কত নাম বাদ গেল, একনজরে দেখে নেওয়া যাক

SIR শুরুর আগে ১১ টি রাজ্যে ভোটারের সংখ্যা

  • গুজরাট- ৫ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৪৩৬
  • রাজস্থান – ৫ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ২১৫
  • মধ্যপ্রদেশ – ৫ কোটি ৭৪ লক্ষ ৬ হাজার ১৪৩
  • ছত্তীশগড়- ২ কোটি ১২ লাখ ৩০ হাজার ৭৩৭
  • কেরল- ২ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ৮৫৫
  • গোয়া- ১১ লাখ ৮৫ হাজার ৩৪ জন
  • আন্দামান-নিকোবর – ৩ লাখ ১০ হাজার ৪০৪
  • পুদুচেরি- ১০ লাখ ২১ হাজার ৫৭৮
  • লাক্ষাদ্বীপ – ৫৭ হাজার ৮১৩
  • তামিলনাড়ু- ৬ কোটি ৪১ লাখ
  • পশ্চিমবঙ্গ – ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫২৯

SIR-এর পরে ‘ডিলিটেড’

  • গুজরাট- ৬৮ লাখ ১২ হাজার ৭১১
  • রাজস্থান- ৩১ লাখ ৩৬ হাজার ২৮৬
  • মধ্যপ্রদেশ- ৩৪ লক্ষ ২৫ হাজার ৭৮
  • ছত্তীশগড় – ২৪ লাখ ৯৯ হাজার ৮২৩
  • কেরল – ৮ লাখ ৯৭ হাজার ২১১
  • গোয়া – ১ লাখ ২৭ হাজার ৪৬৮
  • আন্দামান-নিকোবর – ৬৯ হাজার ২৮৩
  • পুদুচেরি – ৭৭ হাজার
  • লাক্ষাদ্বীপ- ২০৬
  • তামিলনাড়ু- ৭৪ লক্ষের বেশি
  • পশ্চিমবঙ্গ – ৬১ লাখ ৭৮ হাজার ২৪৫ (চূড়ান্ত নয়)

চূড়ান্ত ভোটার তালিকায় কত নাম থাকল?

  • গুজরাট – ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫
  • রাজস্থান – ৫ কোটি ১৫ লাখ ১৯ হাজার ৯২৯
  • মধ্যপ্রদেশ – ৫ কোটি ৩৯ লক্ষ ৮১ হাজার ৬৫
  • ছত্তীশগড় – ১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ৯১৪
  • কেরল – ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৬৪৪
  • গোয়া – ১০ লাখ ৫৭ হাজার ৫৬৬
  • আন্দামান-নিকোবর – ২ লাখ ৫৮ হাজার ৪০
  • পুদুচেরি – ৯ লাখ ৪৪ হাজার
  • লাক্ষাদ্বীপ – ৫৭ হাজার ৬০৭
  • তামিলনাড়ু – ৫ কোটি ৬৭ লাখ
  • পশ্চিমবঙ্গ – ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪

লজিক্যাল ডিসক্রিপেন্সি

পশ্চিমবঙ্গ

চূড়ান্ত তালিকা প্রকাশের পর লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই। প্রথম দিকে প্রায় ১ কোট্ ৩৬ লাখের রিপোর্ট প্রকাশ্যে এসেছিল। তারপর তা কমে হয় ৯৬ লাখ। কমিশন সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে অ্যাডজুডিকেশনে রয়েছে ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জনের নাম। তার মধ্যে কয়েক লাখ লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে।

গোয়া

গোয়াতে প্রায় ৫৮ লাখ ৯২৩ ভোটার লজিক্যাল ডিসক্রিপন্সির তালিকায় ছিল। চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড ভোটার মিলিয়ে মোট ৩৫ হাজার ৭৮০ ভোটারের নাম বাদ গিয়েছে।

তামিলনাড়ু

এসআইআর হওয়ার পর দেখা যায়, তামিলনাড়ুতে তথ্যগত অসঙ্গতির জন্য ১ কোটিরও বেশি মানুষ হিয়ারিংয়ে ডাক পেয়েছিল। কমিশন সূত্রে খবর, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে প্রায় ১ কোটি ১৬ লাখের নাম।

হিসেব বলছে, ১১টি রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত সবথেকে বেশি নাম বাদ গিয়েছে তামিলনাড়ুতে। তারপরেই রয়েছে গুজরাট। এবার পশ্চিমঙ্গে অমীমাংসিতের তালিকায় যাঁরা রয়েছেন, সেখান থেকেও কিছু নাম বাদ যেতে পারে। এছাড়া উত্তরপ্রদেশে এখনও চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়নি। এপ্রিলে চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে।