AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ECI in Uttar Pradesh: ফর্ম ৬-এর ‘পাহাড়’, যোগীরাজ্যে আবার SIR-র সময় বৃদ্ধি কমিশনের

Uttar Pradesh SIR: এরপর ২৭ মার্চের মধ্য়ে সেই সকল আবেদনগুলি খতিয়ে দেখবে কমিশন। অর্থাৎ ওই দিন পর্যন্ত চলবে শুনানি। শেষবার সময়সীমা বেড়ে উত্তর প্রদেশের এসআইআর-এর জন্য চূড়ান্ত তালিকার পরিবর্তিত তারিখ হয়েছিল ৬ মার্চ। কিন্তু আপত্তি জমা দেওয়ার জন্য় সময়সীমা এক মাস বেড়ে যাওয়ায় প্রভাব পড়ল চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণেও।

ECI in Uttar Pradesh: ফর্ম ৬-এর 'পাহাড়', যোগীরাজ্যে আবার SIR-র সময় বৃদ্ধি কমিশনের
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Feb 06, 2026 | 4:58 PM
Share

লখনউ: জল্পনা আগেই তৈরি হয়েছিল, এবার তাতেই সিলমোহর দিল নির্বাচন কমিশন। যোগীরাজ্যে বাড়ল নিবিড় পরিমার্জনের সময়সীমা। আপত্তি জানানো, চূড়ান্ত তালিকা প্রকাশ-সহ গোটা প্রক্রিয়ার দিনক্ষণে বদল ঘটাল উত্তর প্রদেশের সিইও দফতর।

এদিন ওই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া বলেন, ‘৬ ফেব্রুয়ারির মধ্যে বিপুল পরিমাণ ফর্ম ৬ জমা পড়ায় রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়ার ক্ষেত্রে আপত্তি দাখিলের সময়সীমা এক মাস বৃদ্ধি করা হল।’ এর ফলে উত্তর প্রদেশের ভোটাররা আগামী ৬ মার্চ পর্যন্ত তালিকা পরিমার্জন সংক্রান্ত আপত্তি জানাতে পারবেন। পাশাপাশি, নিজেদের নাম সংযোজন, কোনও নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন।

এরপর ২৭ মার্চের মধ্য়ে সেই সকল আবেদনগুলি খতিয়ে দেখবে কমিশন। অর্থাৎ ওই দিন পর্যন্ত চলবে শুনানি। শেষবার সময়সীমা বেড়ে উত্তর প্রদেশের এসআইআর-এর জন্য চূড়ান্ত তালিকার পরিবর্তিত তারিখ হয়েছিল ৬ মার্চ। কিন্তু আপত্তি জমা দেওয়ার জন্য় সময়সীমা এক মাস বেড়ে যাওয়ায় প্রভাব পড়ল চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণেও। উত্তর প্রদেশের সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, এবার সেই রাজ্য়ে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে সেই ১০ এপ্রিল।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলায় এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে। শুনানির মাধ্য়মে ভোটারদের তথ্য যাচাইয়ের শেষ দিন ৭ ফেব্রুয়ারি অর্থাৎ আগামিকাল। এদিকে কমিশন সূত্রে খবর, তিন দিন আগেও ১০ থেকে ১৫ লক্ষ ভোটারের শুনানি বাকি। সুতরাং, বাংলার ক্ষেত্রে সময়সীমা বাড়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যদিও তাতে এখনও সিলমোহর দেয়নি পশ্চিমবঙ্গ সিইও দফতর।

১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে