AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonam Wangchuk Update: অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচুক, তবে পূরণ করতে হবে তিন শর্ত! কী কী সেই শর্ত?

Sonam Wangchuk Hunger Strike: গত ২৮ জুন থেকে অনশনে বসেছেন সোনম ওয়াংচুক। ২০ দিন অনশন চলার পর শনিবার সকালে দিল্লি পুলিশ সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।  

Sonam Wangchuk Update: অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচুক, তবে পূরণ করতে হবে তিন শর্ত! কী কী সেই শর্ত?
সোনম ওয়াংচুক।Image Credit: PTI
| Updated on: Jul 20, 2026 | 8:28 AM
Share

নয়া দিল্লি: হাসপাতালে ভর্তি, তবু এখনও অনশন ভাঙেননি সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। আজ সংসদ অভিযানের কথা তাদের। চিকিৎসকরা জানিয়েছেন, এখন সোনমের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, এভাবে অনশন চললে আরও অবনতি হতে পারে। সোনমকে সরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত করার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্ত্রী। আদালত সেই আর্জি খারিজ করে দেয়। আজ, ২০ জুলাই সোনম জানালেন, তিনি অনশন ভাঙতে রাজি। তবে মানতে হবে তাঁর তিনটি শর্ত। কী সেই শর্ত?

নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আমরণ অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকায় এবং তাঁর শারীরিক দুর্বলতার কারণে সংসদ অভিযানে অংশ নিতে পারবেন না সোনম। তবে অনশন চালিয়ে যেতে চান তিনি। সকলকে অনশন ভাঙার প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেন যে তিনটি শর্ত মানতে অনশন থামিয়ে দেবেন।

সোনম ওয়াংচুকের প্রথম শর্ত হল, দেশের শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়েছে, তার দায় নিতে হবে সরকারকে।  বিশেষ করে নিট প্রশ্নপত্র ফাঁসের পর সরকারকে এই দায় নিতে হবে।

দ্বিতীয় শর্ত হল, তাঁকে আশ্বাস দিতে হবে যে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সংসদে তোলা হবে।

তৃতীয় শর্ত হল, সরকার পক্ষের শীর্ষ নেতাদের তাঁর সঙ্গে দেখা করতে আসতে হবে হাসপাতালে এবং উপরের দুই শর্ত যে পূরণ করা হবে, তার আশ্বাস দিতে হবে।

তিনি হাসপাতালের বিছানা থেকে শুয়েই সমর্থকদের কাছে আর্জি জানিয়েছেন যে সকলে যেন এই সংসদ অভিযানে অংশ নেন এবং এই অভিযানকে সফল করেন।

প্রসঙ্গত, গত ২৮ জুন থেকে অনশনে বসেছেন সোনম ওয়াংচুক। ২০ দিন অনশন চলার পর শনিবার সকালে দিল্লি পুলিশ সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?