AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nitish Kumar: সকালে ইস্তফা, বিকেলেই আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের? পটনায় ফের পট পরিবর্তন

Bihar Political Turmoil: ২০২২ সালে নীতীশ কুমার যখন এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন, সেই সময় বিজেপি বলেছিল, নীতীশের জন্য জোটের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। তবে দেড় বছর কাটতে না কাটতেই সেই বন্ধ দরজা আবার খুলে গিয়েছে। বিজেপির নেতারা নীতীশকে জোটে ফেরানো নিয়ে প্রথমে গাঁইগুঁই করলেও, রবিবার রাতেই তাদের থেকে সমর্থন পত্র সংগ্রহ করা হয়। 

Nitish Kumar: সকালে ইস্তফা, বিকেলেই আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের? পটনায় ফের পট পরিবর্তন
ফের পাল্টি নীতীশের।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jan 28, 2024 | 7:03 AM
Share

পটনা: এ যেন ছেলেখেলা। সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগেই ভাঙছে-গড়ছে জোট। বিজেপিকে হারাতে ২৬টি বিরোধী দল মিলে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট (INDIA Alliance)। ওই জোটের কাণ্ডারী ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার (Nitish Kumar)। নির্বাচন এগিয়ে এসেছে, এই সময়ে জোটের হাত শক্ত করার বদলে নিজেই শিবির বদল করছেন নীতীশ। মহাগঠবন্ধন জোট ছেড়ে তিনি ফের যোগ দিচ্ছেন বিজেপি শাসিত এনডিএ-তে। আজ, রবিবারই বিহারের মহা নাটকের যবনিকা পতন হতে পারে।

সূত্রের খবর, আজ সকালে পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করবেন নীতীশ কুমার। বৈঠক সেরেই তিনি যাবেন রাজ্যপালের কাছে। মুখ্যমন্ত্রী পদ থেকে সাময়িকভাবে ইস্তফা দেবেন নীতীশ। এরপরই তিনি এনডিএ শিবিরে যোগ দেবেন। মহাগঠবন্ধন জোট ভাঙিয়ে নিজের বিধায়কদের পাশাপাশি কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ককেও নিয়ে এনডিএ-তে যাবেন নীতীশ কুমার। সব কিছু ঠিক থাকলে রবিবার বিকেলেই আবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ কুমার। 

২০২২ সালে নীতীশ কুমার যখন এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন, সেই সময় বিজেপি বলেছিল, নীতীশের জন্য জোটের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। তবে দেড় বছর কাটতে না কাটতেই সেই বন্ধ দরজা আবার খুলে গিয়েছে। বিজেপির নেতারা নীতীশকে জোটে ফেরানো নিয়ে প্রথমে গাঁইগুঁই করলেও, রবিবার রাতেই তাদের থেকে সমর্থন পত্র সংগ্রহ করা হয়।

এনডিএ জোটের অন্যান্য শরিকদেরও রাজি করিয়েছে বিজেপি। শনিবারই এলজেপি প্রধান চিরাগ পাসওয়ানের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরপরই নীতীশ কুমারকে সমর্থন করতে রাজি হন চিরাগ। জিতেন রাম মাঝির দলও নীতীশ কুমারকে সমর্থন করতে রাজি।

অন্যদিকে, বিহার সংকটে কার্যত দিশেহারা ইন্ডিয়া জোট। শনিবার বারবার চেষ্টা করেও নীতীশ কুমারের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বিহার পরিস্থিতি সামলাতে কংগ্রেসের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে। আরজেডির তরফেও জানানো হয়েছে, খেলা এখনও বাকি রয়েছে। তবে নীতীশের এনডিএ-তে প্রত্যাবর্তন যে কেউ আটকাতে পারবে না, তা স্পষ্টতই বোঝা যাচ্ছে।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?