AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ‘আপনাকে এখনি আদালত থেকে বার করে দেব’, মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা বলতেই ধমক CJI-এর

RG Kar Case: আইনজীবী না থামায় প্রধান বিচারপতি রীতিমতো ধমক দেন। বলেন, "শুনুন আমার কথা। আই অ্যাম সরি... আমার কথা আগে শুনুন, নাহলে আদালত থেকে বের করে দেব।"

Supreme Court: 'আপনাকে এখনি আদালত থেকে বার করে দেব', মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা বলতেই ধমক CJI-এর
| Edited By: | Updated on: Sep 17, 2024 | 3:12 PM
Share

নয়া দিল্লি: আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা করে সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে। রাজ্য সরকার, নির্যাতিতার পরিবার, আন্দোলনরত জুনিয়র ডাক্তার… সব পক্ষ মিলিয়ে কয়েক’শ আইনজীবী উপস্থিত থাকছেন শুনানিতে। চিকিৎসকদের নিরাপত্তা, জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা, তিলোত্তমার বিচার সহ একাধিক ইস্যু নিয়ে মঙ্গলবার চলছিল সওয়াল-জবাব। এরই মধ্যে হঠাৎ উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি।

শুনানি শেষের দিকে। হঠাৎ জনৈক আইনজীবী কিছু বলে ওঠেন। তাঁকে থেমে যেতে বলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বারবার বলতে থাকেন, ‘স্যর, এক সেকেন্ড, স্যর, এক সেকেন্ড।’ কিন্তু আইনজীবী বলতেই থাকেন। তাঁকে থামাতে গিয়ে সুর চড়ান প্রধান বিচারপতি।

“এটা কোনও রাজনৈতিক ফোরাম নয়। আপনি একজন বারের সদস্য। আপনি কোনও রাজনৈতিক দল সম্পর্কে কী মনে করেন, তা আমাদের দেখার বিষয় নয়। আমরা চিকিৎসকদের সমস্যার বিষয়টা দেখছি। আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে নির্দেশ দেওয়া উচিত, তাহলে সেটা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না।”

আইনজীবী না থামায় প্রধান বিচারপতি রীতিমতো ধমক দেন। বলেন, “শুনুন আমার কথা। আই অ্যাম সরি… আমার কথা আগে শুনুন, নাহলে আদালত থেকে বের করে দেব।”

উল্লেখ্য, এদিন সিবিআই-এর রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, সব প্রশ্নের উত্তর আছে ওই রিপোর্টে। তবে তদন্তের স্বার্থে রিপোর্টের বিষয়বস্তু প্রকাশ্যে আনা হবে না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে আদালত উল্লেখ করেছে, তিলোত্তমার বাবা সিবিআই-কে একটি চিঠি পাঠিয়েছে, যাতে বড় কোনও সূত্র আছে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?