AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA Verdict: বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, ২৫ শতাংশ দিতে হবে এখনই, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

১১০৬ দিন ধরে চলছে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারিদের আন্দোলন। আজ কোর্টের এই রায়ের পর চওড়া হাসি কর্মচারিদের মুখে। এ দিন দুই বিচারপতির বেঞ্চ একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি এই গোটা বিষয়টি তদারকি করবে। ১৫ মে-র মধ্যে কমিটি রিপোর্ট জমা দেবে। তবে, মহার্ঘ্য ভাতা মৌলিক অধিকার কি না তা এখনই নির্ধারণ করেনি সুপ্রিমকোর্ট।

DA Verdict: বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, ২৫ শতাংশ দিতে হবে এখনই,  বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
বড় ধাক্কা রাজ্যেরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 05, 2026 | 12:58 PM
Share

নয়া দিল্লি: ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের। বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। সঙ্গে দিতে হবে এরিয়ার। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ মামলার রায় দেওয়া শুরু করে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। সেখানেই স্পষ্ট করা হয় ডিএ রায় নিয়ে। কোর্টের নির্দেশ, রাজ্যকে ২৫ শতাংশ ডিএ দিতে হবে এরিয়ার সমেত। আর বাকি ৭৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হবে ৩১ মার্চের মধ্যে।

১১০৬ দিন ধরে চলছে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন। আজ কোর্টের এই রায়ের পর চওড়া হাসি কর্মচারীদের মুখে। এ দিন দুই বিচারপতির বেঞ্চ একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি এই গোটা বিষয়টি তদারকি করবে। ১৫ মে-র মধ্যে কমিটি রিপোর্ট জমা দেবে। তবে, মহার্ঘ্য ভাতা মৌলিক অধিকার কি না তা এখনই নির্ধারণ করেনি সুপ্রিমকোর্ট। আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “আজ বিচারপতিরা ঐতিহাসিক রায় দিয়েছেন। কোর্ট বলেছে, ডিএ দিতে হবে। কর্মচারীদের জয় হয়েছে। ২৫ শতাংশ এরিয়ার সহ ডিএ ৩১ শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে।”

এক নজরে কী কী নির্দেশ দিয়েছে কোর্ট?

  • ২৫ শতাংশ ডিএ এখনই দিতে হবে রাজ‍্যকে
  • ৬ মার্চের মধ‍্যে বাকি বকেয়া কীভাবে দিতে হবে তার রূপরেখা চূড়ান্ত করবে কমিটি
  • ৩১ মার্চের মধ‍্যে বাকি ৭৫%শের প্রথম ইনস্টলমেন্ট দিতে হবে
  • রোপা এবং এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে
  • বছরে ২ বার ডিএ দেওয়া বিচার্য হয়নি
  • কমিটি গঠন সুপ্রিম কোর্ট
  • কমিটির মাথায় অবসর প্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। কমিটিতে থাকবেন- গৌতম বাদোরিয়া, তালক সিং চৌধুরী, কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া
  • রাজ্য সরকারের আর্থিক সঙ্কটের বিষয়টি খতিয়ে দেখবে তারা। কমিটি বিচার করবে বছরে দুবার ডিএ দেওয়া সম্ভব কি না।
  • কমিটি রিপোর্ট দেবে ১৫ মে। রিপোর্টে উল্লেখ করতে হবে- রাজ্য সরকার বকেয়া টাকা ধাপে-ধাপে মিটিয়েছে কি না।

এ দিকে, ধর্মতলায় আন্দোলনরত এক কর্মী বলেন, “অনেক সংগঠন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁদের ধন্যবাদ। আমরা অনেকদিন ধরে লড়াই করছি। আমাদের জয় হল।”

মামলার ব্যাকগ্রাউন্ড

রাজ্য সরকারি কর্মচারীদের প্রথম থেকেই দাবি ছিল কেন্দ্রের মতো ডিএ দিতে হবে তাঁদের। এই নিয়ে মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।  ২০২৫ সালের মে মাসে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। সময় বেঁধে দেওয়া হয় ছ’সপ্তাহ। রাজ্যের হিসাব অনুযায়ী, এই খাতে চল্লিশ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। আদালতের নির্দেশ মেনে ২৫ শতাংশ অর্থাৎ ১০ হাজার কোটি টাকা বকেয়া দিতে হত রাজ্য সরকারকে। কিন্তু সরকার তা মেটাতে পারেনি। আরও ছ’মাস সময় চায় রাজ্য সরকার।