AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manikandan: চিত্র পরিচালকের জাতীয় পুরস্কারের মেডেল ফেরত দিয়ে চিঠি চোরের

মণিকন্দন নিজের পরিবারের লোকেদের সঙ্গে থাকেন চেন্নাইয়ে। যদিও মাদুরাইয়ে তাঁর একটি বাড়ি রয়েছে। সেখানে বেশ কিছু পোষ্যও রয়েছে তাঁর। সেই পোষ্যদের দেখাশোনা করেন পরিচালকেরই এক বন্ধু। সম্প্রতি পোষ্যদের খাবার খাওয়াতে গিয়ে মণিকন্দনের বন্ধু দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা।

Manikandan: চিত্র পরিচালকের জাতীয় পুরস্কারের মেডেল ফেরত দিয়ে চিঠি চোরের
চিত্র পরিচালকের মেডেল ফেরত দিল চোর
| Updated on: Feb 14, 2024 | 9:04 PM
Share

মাদুরাই: তামিল চলচ্চিত্র পরিচালক মণিকন্দনের মাদুরাইয়ের বাড়িতে দিন কয়েক আগে হয়েছিল চুরি। চোরেরা তামিল পরিচালকের জাতীয় পুরস্কারের মেডেলও নিয়ে পালিয়েছিল। দিন কয়েক পর তা ফেরত এল মণিকন্দনের বাড়িতে। চোরেরা সেই মেডেল ফেরত পাঠিয়েছেন পরিচালকের বাড়িতে। সেই সঙ্গে ক্ষমা চেয়ে একটি চিঠিও দিয়েছে।

মণিকন্দন নিজের পরিবারের লোকেদের সঙ্গে থাকেন চেন্নাইয়ে। যদিও মাদুরাইয়ে তাঁর একটি বাড়ি রয়েছে। সেখানে বেশ কিছু পোষ্যও রয়েছে তাঁর। সেই পোষ্যদের দেখাশোনা করেন পরিচালকেরই এক বন্ধু। সম্প্রতি পোষ্যদের খাবার খাওয়াতে গিয়ে মণিকন্দনের বন্ধু দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা। তার পর দেখেন বাড়ির ভিতর থেকে বেশ কিছু জিনিসপত্র চুরি গিয়েছে। এর মধ্যে ছিল জাতীয় পুরস্কারের মেডেলও। ঘটনা নিয়ে উসিলামপট্টি থানায় অভিযোগ দায়ের করা হয়।

এর পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরিচালকের মাদুরাইের বাড়ির পাশে তল্লাশি চালাতে গিয়ে পুলিশকর্মীরা একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। তা খুলতেই দেখেন, এর মধ্যে রয়েছে জাতীয় পুরস্কারের মেডেল। সেই সঙ্গে একটি চিঠিও রয়েছে। সেই চিঠির ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ‘কাকা মুত্তাই’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন ওই তামিল পরিচালক।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১