AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akash Missile System: ১৫ বছর ধরে তৈরি করেছিলেন, ‘সন্তানে’র দক্ষতা দেখে খুশি রামারাও

Akash Missile Sytem: একসঙ্গে একাধিক নিশানায় আঘাত করতে পারে এটি। ২০ কিলোমিটার দূরে থাকা বস্তুকেও ধ্বংস করতে সক্ষম এটি। প্রতিটি লঞ্চারে থাকে তিনটি করে মিসাইল।

Akash Missile System: ১৫ বছর ধরে তৈরি করেছিলেন, 'সন্তানে'র দক্ষতা দেখে খুশি রামারাও
| Updated on: May 10, 2025 | 9:17 AM
Share

নয়া দিল্লি: ভারত-পাক অশান্তির পরিস্থিতিতে শত্রুপক্ষের হাত থেকে দেশকে যে অস্ত্রগুলি রক্ষা করছে, তার মধ্যে অন্যতম ‘আকাশ’। দেশে তৈরি আকাশ মিসাইল সিস্টেম একেবারে নিখুঁত নিশানায় ধ্বংস করছে শত্রুপক্ষের ড্রোন-মিসাইল। নিজের ‘সন্তান’-এর সেই সাফল্য দেখে খুশি সত্তরোর্ধ্ব ড. প্রহ্লাদ রামারাও।

ডিআরডিও-র প্রাক্তন গবেষক রামারাও প্রায় ১৫ বছর ধরে আকাশ মিসাইল সিস্টেম তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। ‘আকাশ’ হল একটি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম অর্থাৎ যা উপর থেকে আসা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে মাটি থেকেই।

এই মিসাইল সিস্টেম তৈরির প্রজেক্টে তরুণতম প্রজেক্ট ডিরেক্টর ছিলেন রামারাও। তাঁকে ওই প্রজেক্টের জন্য বেছে নিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। আজ সেই আকাশের সাফল্য দেখে খুশি রামারাও। তিনি বলেন, “আমার সন্তান যেভাবে কাজ করছে, যেভাবে শত্রুপক্ষকে পরাস্ত করছে, তা দেখে আমি অত্যন্ত খুশি।”

তিনি উল্লেখ করেন, F-16 ফাইটার জেট ধ্বংস করতেও সক্ষম এই আকাশ। তবে একসময় ভারতীয় সেনা এর দক্ষতা নিয়ে দ্বিধায় ছিল। কিন্তু আজ তার সাফল্য প্রমাণিত। রাশিয়ার এস ৪০০-এর সঙ্গে মিলে এই আকাশ এক সুরক্ষা বলয় তৈরি করেছে।

এটি একটি স্বল্প রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। একসঙ্গে একাধিক নিশানায় আঘাত করতে পারে এটি। ২০ কিলোমিটার দূরে থাকা বস্তুকেও ধ্বংস করতে সক্ষম এটি। প্রতিটি লঞ্চারে থাকে তিনটি করে মিসাইল। প্রতিটি মিসাইলের দৈর্ঘ্য ৫.৮৭ মিটার, ওজন ৭১০ কেজি। এছাড়া রয়েছে ৬০ কেজির ওয়ারহেড। ৬০০০ কোটি টাকার চুক্তিতে ভারত থেকে এই মিসাইল সিস্টেম নিয়েছে আর্মেনিয়া।

Follow Us
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর
প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন?
প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন?