Ghaziabad: অনলাইন গেম খেলতে দেয়নি পরিবার, ১০ তলা থেকে নিচে দেখল ৩ বোন, তারপর…

3 sisters commit suicide: পুলিশ জানিয়েছে, রাত ২টার পর তারা ঘটনার খবর পায়। তীব্র আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা বাইরে বেরিয়ে এসেছিলেন। তাঁরাই পুলিশের খবর দেন। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Ghaziabad: অনলাইন গেম খেলতে দেয়নি পরিবার, ১০ তলা থেকে নিচে দেখল ৩ বোন, তারপর...
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

Feb 04, 2026 | 9:17 AM

গাজিয়াবাদ: তিন বোন যেন হরিহর আত্মা। একসঙ্গে খাওয়া। একসঙ্গে স্কুলে যাওয়া। একসঙ্গে ঘুমানো। কিন্তু, পরিবারের লোকজন অনলাইনে গেম খেলতে বারণ করায় তিন বোন যে একসঙ্গে এমন করবে, তা বোধহয় কেউ ভাবতে পারেননি। উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন বোন একসঙ্গে ১০ তলা থেকে নিচে ঝাঁপ দিল। তিন জনেরই মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত তিন বোনের নাম পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬)। গাজিয়াবাদের একটি বহুতলে বাবা-মার সঙ্গে থাকত তারা। করোনার সময় থেকে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ে এই তিন নাবালিকা। নিয়মিত স্কুলও যেত না তারা।

মঙ্গলবার রাতে তিন বোন অনলাইন গেম খেলছিল। সেইসময় তাদের বাবা-মা বকাঝকা করেন বলে জানা গিয়েছে। এরপর রাত ২টা নাগাদ তিন বোন একসঙ্গে বহুতলের ১০ তলা থেকে নিচে ঝাঁপ দেয় বলে জানা গিয়েছে। আওয়াজ পেয়েই আশপাশের বাসিন্দারা জড়ো হন। খবর পেয়ে আশে পুলিশও। ৩ নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো যায়নি। চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

মৃত তিন নাবালিকার বাবা চেতন কুমার বলেন, “করোনার সময় থেকে তিন বোন মোবাইলে গেম খেলায় আসক্ত হয়ে পড়ে। টার্গেট গেম খেলত।” তবে তিনি জানান, তাঁর তিন মেয়ে কেন এমন করল, তা তিনি জানেন না।

পুলিশ জানিয়েছে, রাত ২টার পর তারা ঘটনার খবর পায়। তীব্র আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা বাইরে বেরিয়ে এসেছিলেন। তাঁরাই পুলিশের খবর দেন। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।