High Voltage Drama in AI Impact Summit: আন্তর্জাতিক সম্মেলনে জামা খুলে প্রতিবাদ যুব কংগ্রেসের! দেখুন ভিডিয়ো

Protest Erupted in AI Impact Summit: ভারত-আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্যিক সমঝোতা স্বাক্ষর হওয়ার পর থেকেই আসরে নেমেছে দেশের প্রধান বিরোধী শিবির কংগ্রেস। এই সমঝোতায় কৃষকদের স্বার্থরক্ষা হয়েছে বলে মোদী সরকার দাবি করলেও, সেই যুক্তিকে কেটেছে কংগ্রেস। শুক্রবার এই অন্তর্বর্তী সমঝোতাকে কটাক্ষ করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন।

High Voltage Drama in AI Impact Summit: আন্তর্জাতিক সম্মেলনে জামা খুলে প্রতিবাদ যুব কংগ্রেসের! দেখুন ভিডিয়ো
প্রতিবাদ-বিক্ষোভ কংগ্রেসের Image Credit source: সংগৃহিত (X)

|

Feb 20, 2026 | 4:19 PM

নয়াদিল্লি: জামায় আঁকা মোদী-ট্রাম্প। তা দেখিয়েই তুমুল স্লোগান। নয়াদিল্লির বুকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে চাঞ্চল্যকর পরিস্থিতি। মুহূর্তে বদলে গেল সম্মেলনের আবহাওয়া। ছুটে গেল পুলিশ। আটক করল একের পর এক বিক্ষোভকারীকে।

রাজধানীর ভারত মন্ডপমে চলছে ‘AI Impact Summit’। যাতে যোগ দিয়েছেন দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা। শুক্রবার এই সম্মেলনের শেষ দিন। ফলত সেই সূত্র ধরেই দর্শকদের ভিড়। পরিস্থিতিও স্বাভাবিক ছিল, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। নিমেষে আন্তর্জাতিক সম্মেলনের অন্দরে পারদ চড়ে রাজনীতির। ভারত-আমেরিকা বাণিজ্যিক সমঝোতা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আগত কংগ্রেস কর্মীরা। পরনের মোদী-ট্রাম্পের ছবি দেওয়া জামাও খুলে ফেলেন তাঁরা। ছুটে যায় কর্তব্যরত নিরাপত্তারক্ষী ও পুলিশ বাহিনী।

ভারত-আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্যিক সমঝোতা স্বাক্ষর হওয়ার পর থেকেই আসরে নেমেছে দেশের প্রধান বিরোধী শিবির কংগ্রেস। এই সমঝোতায় কৃষকদের স্বার্থরক্ষা হয়েছে বলে মোদী সরকার দাবি করলেও, সেই যুক্তিকে কেটেছে কংগ্রেস। শুক্রবার এই অন্তর্বর্তী সমঝোতাকে কটাক্ষ করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন। তাতে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ভাবমূর্তি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। সেই কারণেই তো ভারতীয় কৃষকরা ক্ষতিগ্রস্থ হবেন, ভারতীয় বস্ত্র শিল্প নষ্ট হয়ে যাবে। আমরা শুধু আমেরিকা থেকে আমদানি করা পণ্যে উপর বেঁচে থাকব। সর্বোপরি ভারতীয়দের ব্য়ক্তিগত তথ্য আমেরিকার কাছে থাকবে।”

এদিন এআই ইমপ্যাক্ট সামিটেও রাহুলের সুরেই স্লোগান তুলতে দেখা যায় বিক্ষোভকারীদের। সাধারণ দর্শকদের বেশে সম্মেলনের অন্দরে প্রবেশ করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেন বিক্ষোভকারীরা। একদিকে যখন আন্তর্জাতিক মানে বিভিন্ন সংস্থার সিইও-রা বক্তৃতা করছেন, সম্মেলনে ঘুরে বেড়াচ্ছেন বহু রাষ্ট্র প্রধান। সেই সময় সম্মেলনের অন্দরে প্রতিবাদ-বিক্ষোভ কংগ্রেসের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্মেলনের পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিল তাঁরা। মোট ১০ জন ছিলেন। প্রত্য়েককেই আপাতত আটক করেছে স্থানীয় তিলকমার্গ থানা। তবে এই ঘটনায় চড়েছে রাজনৈতিক পারদ। এদিন অমিত মালব্য বলেন, “ভারত যখন বিশ্বের সামনে নিজের প্রযুক্তিগত উন্নয়ন ও বিকাশের কথা তুলে ধরতে ব্যস্ত। কংগ্রেস তখনও দেশের ভাবমূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে।”

তবে প্রতিবাদ করে ভুল হয়েছে, বিজেপির এমন দাবিতে মান্যতা দিতে নারাজ কংগ্রেস। সংবাদসংস্থা এএনআই-কে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব বলেন, “সবাই জানেন আমাদের প্রধানমন্ত্রী আমেরিকার সামনে বশ্যতা স্বীকার করেছেন। আজ দেশের যুবসমাজ বেকার। তাই তাঁরাই নিজ উদ্যোগে মানুষকে প্রধানমন্ত্রীর ব্য়াপারে জানাতে সেখানে পৌঁছে গিয়েছিল।”