AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Accident: আবার ট্রেন দুর্ঘটনা, লাইন থেকে ছিটকে গেল ২০টি কামরা! বন্ধ আপ-ডাউন চলাচল

Train Route Disrupted: বুধবার রাত ১১টা নাগাদ আগ্রা থেকে দিল্লিগামী রুটে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। ট্রেনটি ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছিল। মথুরার বৃন্দাবন রোডের কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। কমপক্ষে ২০টি কামরা লাইনচ্যুত হয়। 

Train Accident: আবার ট্রেন দুর্ঘটনা, লাইন থেকে ছিটকে গেল ২০টি কামরা! বন্ধ আপ-ডাউন চলাচল
লাইনচ্যুত মালগাড়ি।Image Credit: ANI
| Updated on: Sep 19, 2024 | 6:23 AM
Share

লখনউ: একের পর এক ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত মালগাড়ি। রেললাইন থেকে ছিটকে গেল মালগাড়ির ২০টি কামরা। উত্তর প্রদেশের মথুরায় লাইনচ্যুত হয় পণ্যবাহী ট্রেনটি। সাধারণ যাত্রীবাহী ট্রেন হলে বড় ক্ষয়ক্ষতি হতে পারত বলেই উদ্বেগ প্রকাশ করেছেন রেল আধিকারিকরা। এদিকে, মালগাড়ির কামরা লাইন থেকে ছিটকে পড়ায় বন্ধ তিনটি আপ-ডাউন ট্রাক। এর জেরে বহু ট্রেন দেরীতে চলছে।

জানা গিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ আগ্রা থেকে দিল্লিগামী রুটে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। ট্রেনটি ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছিল। মথুরার বৃন্দাবন রোডের কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। কমপক্ষে ২০টি কামরা লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে মালগাড়িতে কয়লা থাকায়, তা  ট্র্যাকের উপরে ছড়িয়ে পড়ে। মালগাড়ির কামরার ধাক্কায় বেশ কয়েকটি পিলারও ভেঙে গিয়েছে। এর জেরে আপ-ডাউন ট্র্যাকে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আগ্রা, দিল্লি এবং গোয়ালিয়রগামী কমপক্ষে ১৫টি ট্রেন দেরীতে চলছে। চরম ভোগান্তির সম্মুখীন যাত্রীরা।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। রাত থেকেই ট্র্যাক মেরামতির কাজ শুরু হয়েছে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা