AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Service Halted: নাকের ডগা থেকে চুরি ২৫০০০ ভোল্টের ওভারহেড তার! ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকল ট্রেন

Overhead Wire Stolen: রেল সূত্রে জানা গিয়েছে, যেখান থেকে ওভারহেড তার চুরি গিয়েছে, তার খুব কাছেই আরপিএফের পোস্ট এবং জিআরপি স্টেশন অবস্থিত। রেলের নিরাপত্তায় থাকা দুই বাহিনীর নাকের ডগা দিয়েই কীভাবে তার চুরি হয়ে গেল এবং তা কারোর নজরে এল না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। 

Train Service Halted: নাকের ডগা থেকে চুরি ২৫০০০ ভোল্টের ওভারহেড তার! ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকল ট্রেন
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Jul 11, 2026 | 8:00 AM
Share

পটনা: এও সম্ভব! ঘণ্টার পর ঘণ্টা ট্র্যাকে দাঁড়িয়ে ট্রেন। চাকা এগোতে পারছে না কারণ ওভারহেড ইলেকট্রিক তার (Overhead Electric Wire) নেই! থাকবেই বা কী করে? রেল কর্তৃপক্ষ ২৫ হাজার ভোল্টের তার লাগালেও, সেই তার কেটে নিয়ে চলে গিয়েছে চোরেরা!

অদ্ভুত ঘটনাটি ঘটেছে পটনা-গয়া রেল সেকশনে। বিহারে জেহানাবাদ জেলায় উনতা-মাদারপুরের মাঝে বৃহস্পতিবার ভোর রাতে প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় একাধিক ট্রেনকে। অভিযোগ, ২৫০০০ ভোল্ট বিদ্যুৎবাহী ওভারহেড তার চুরি হয়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক থমকে যায়। ভোর ৪টে থেকে সকাল ৭টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

ইস্ট- সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, তেহতা ও জেহানাবাদ স্টেশনের মাঝে রাত তিনটে নাগাদ ওভারহেডের তার চুরি হয়। সঙ্গে সঙ্গেই ওই সেকশনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। আটকে যায় ট্রেন চলাচল।  রেল আধিকারিকরা জানিয়েছেন, প্রথমে দানাপুর রেলওয়ে ডিভিশনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই জেহানাবাদে খবর দেওয়া হয়। ছুটে আসে আরপিএফ, রেলের ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল স্টাফরা।

রেল সূত্রে জানা গিয়েছে, যেখান থেকে ওভারহেড তার চুরি গিয়েছে, তার খুব কাছেই আরপিএফের পোস্ট এবং জিআরপি স্টেশন অবস্থিত। রেলের নিরাপত্তায় থাকা দুই বাহিনীর নাকের ডগা দিয়েই কীভাবে তার চুরি হয়ে গেল এবং তা কারোর নজরে এল না, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

আরপিএফ ও পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছিল, ততক্ষণে অভিযুক্তরা পগারপার হয়ে যায়। তবে তল্লাশি চালানোর পর কিছুটা দূর থেকেই ওই ওভারহেড তার উদ্ধার হয়। রেলওয়ে টেকনিশিয়ানরা গিয়ে ক্ষতিগ্রস্ত অংশে তার জোড়া লাগায়। সিগন্যালিং ও কমিউনিকেশন সিস্টেম পুনরায় চালু করা হয়। ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।    আরপিএফ তদন্ত শুরু করেছে গোটা ঘটনার।

Follow Us