Festival of India 2026: TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় সুরের মূর্ছনায় মূল আকর্ষণ হর্ষদীপ কৌর ও রফতার
V9 Festival of India 2026: উৎসবে দর্শকদের মূল আকর্ষণ হতে চলেছেন বলিউডের জনপ্রিয় সুফি কণ্ঠশিল্পী হর্ষদীপ কৌর এবং খ্যাতনামা র্যাপার রফতার। ১৬ অক্টোবর সন্ধ্যায় নিজের সুরেলা ও আধ্যাত্মিক গানে উৎসবের সূচনা করবেন হর্ষদীপ কৌর।

নয়া দিল্লি: সঙ্গীত, সংস্কৃতি এবং শারদীয় উৎসবের বাঁধভাঙা আমেজ নিয়ে দেশের রাজধানীতে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘TV9 ফেস্টিভাল অফ ইন্ডিয়া ২০২৬’। আগামী ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নতুন দিল্লির ইন্ডিয়া গেট সংলগ্ন ঐতিহাসিক মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই উৎসবের চতুর্থ সংস্করণ। ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে এক ছাদের নিচে উদযাপন করতে প্রতিবারের মতো এবারও প্রস্তুত আয়োজকরা।
হর্ষদীপ ও রফতারের সুরের জাদু
উৎসবে দর্শকদের মূল আকর্ষণ হতে চলেছেন বলিউডের জনপ্রিয় সুফি কণ্ঠশিল্পী হর্ষদীপ কৌর এবং খ্যাতনামা র্যাপার রফতার। ১৬ অক্টোবর সন্ধ্যায় নিজের সুরেলা ও আধ্যাত্মিক গানে উৎসবের সূচনা করবেন হর্ষদীপ কৌর। এর ঠিক পরদিন, ১৭ অক্টোবর রাতে নিজের সিগনেচার র্যাপ ও বিটের ঝলকানিতে রাজধানীর মঞ্চ মাতাবেন রফতার। এই দুই তারকার লাইভ কনসার্ট পাঁচ দিনের আনন্দ উৎসবে বাড়তি উন্মাদনা যোগ করবে।
ডান্ডিয়া নাইট ও সর্ববৃহৎ দুর্গাপুজো
সংগীতানুষ্ঠানের পাশাপাশি ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত আয়োজিত হবে তিনটি বিশেষ ‘ডান্ডিয়া নাইট’। এতে পারফর্ম করবেন নিজামি বন্ধু, বিপি সিং, শ্রেয়াস ধর্মাধিকারী, ফালিতা এবং প্রখ্যাত ডিজে-রা। এছাড়া উৎসব প্রাঙ্গণে গড়ে তোলা হয়েছে দেশের অন্যতম বৃহত্তম দুর্গাপুজো মণ্ডপ, যেখানে দিনভর চলবে পুষ্পাঞ্জলি ও ভক্তি মূলক আচার-অনুষ্ঠান।
কেনাকাটা ও স্বাদের মহোৎসব
কেবল গান বা পুজো নয়, দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ লাইফস্টাইল এক্সপো এবং কেনাকাটার বিপুল সম্ভার। দেশের বিভিন্ন প্রান্তের মুখরোচক খাবারের পসরা নিয়ে থাকছে ফুড ফেস্টিভাল। পাশাপাশি শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের নানা আয়োজন রাখা হয়েছে। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই উৎসবের টিকিট পাওয়া যাচ্ছে বুকমাইশো (BookMyShow) এবং ডিস্ট্রিক্ট (District) অ্যাপে।
