AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nitin Gadkari: ‘যারা ভাল কাজ করেন, তারা কখনও সম্মান পান না’, হঠাৎ কেন আক্ষেপের সুর গড়করীর কণ্ঠে?

Lok Sabha Election 2024: গড়করী বলেন, "রাজনৈতিক নেতারা আসবে-যাবে কিন্তু তারা নিজেদের কেন্দ্রে যে কাজ করবেন, তা-ই দিনের শেষে গুরুত্ব রাখবে এবং তাদের সম্মান এনে দেবে। প্রচার ও জনপ্রিয়তা প্রয়োজনীয় কিন্তু সংসদে কী বক্তব্য রাখছেন, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল তিনি নিজের কেন্দ্রে জনগণের জন্য কী কাজ করছেন।"

Nitin Gadkari: 'যারা ভাল কাজ করেন, তারা কখনও সম্মান পান না', হঠাৎ কেন আক্ষেপের সুর গড়করীর কণ্ঠে?
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী।Image Credit: PTI
| Updated on: Feb 07, 2024 | 6:30 AM
Share

মুম্বই: নম্র ব্যবহার, শান্ত স্বরের স্পষ্ট বক্তা হিসাবেই পরিচিত তিনি। তাঁর গলাতেই শোনা গেল আক্ষেপের সুর। বললেন, “যারা ভাল কাজ করে, তারা কখনওই যোগ্য সম্মান পান না”। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী (Nitin Gadkari) দেশের সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর কথায়, কিছু সুবিধাবাদী রাজনৈতিক নেতারা শাসক দলের সঙ্গে যুক্ত থাকতে চান ব্যক্তিগত স্বার্থে। এভাবে মতাদর্শের অবনতি হচ্ছে, যা গণতন্ত্রের জন্য একদমই ভাল নয়।  

মঙ্গলবার একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানেই অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়করী। সেখানেই তিনি রাজনৈতিক মতাদর্শ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, “অনেক সুবিধাবাদী নেতাই বারেবারে দল বা নীতি পরিবর্তন করেন ব্যক্তিগত স্বার্থে। তারা শাসক দলের সঙ্গে যুক্ত থাকতে চান। এই মতাদর্শের অবনতি গণতন্ত্রের জন্য মোটেই ভাল নয়। এমন অনেক নেতাও আছেন, যারা নিজেদের মতাদর্শে অটল থাকেন। তবে তাদের সংখ্যা ধীরে ধীরে কমছে।”

কারোর নাম উল্লেখ না করেই তিনি বলেন, “আমি মজা করে সবসময় বলি, যে দলেরই সরকার হোক না কেন, যে ভাল কাজ করেন, তিনি কখনও সম্মান পান না। আর যারা বাজে কাজ করেন, তাদের কখনও শাস্তি পেতে হয় না।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “আলোচনা বা বিতর্কে মতামতের ফারাক সমস্যা নয়, আমাদের সমস্যা হল চিন্তাভাবনার অভাব। নীতিগত অবক্ষয় গণতন্ত্রের জন্য ভাল নয়। কোনও ডানপন্থী বা বামপন্থী নয়, আমাদের (রাজনৈতিক নেতাদের) অনেকেই সুবিধাবাদী বলেন। তারা যেকোনভাবে সরকারের সঙ্গে যুক্ত থাকতে চান।”

ভারতীয় গণতন্ত্রের প্রশংসা করে নিতিন গড়করী বলেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আমাদের দেশ। প্রধানমন্ত্রী মোদীর কথায়, ভারত হল গণতন্ত্রের জনকদাতা। আর এই বিশেষত্বের কারণেই আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিশ্বের কাছে উদাহরণ।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক নেতারা আসবে-যাবে কিন্তু তারা নিজেদের কেন্দ্রে যে কাজ করবেন, তা-ই দিনের শেষে গুরুত্ব রাখবে এবং তাদের সম্মান এনে দেবে। প্রচার ও জনপ্রিয়তা প্রয়োজনীয় কিন্তু সংসদে কী বক্তব্য রাখছেন, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল তিনি নিজের কেন্দ্রে জনগণের জন্য কী কাজ করছেন।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?