AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashwini Vaishnaw: বুলেট ট্রেনের কাজ দেখতে আনন্দ স্টেশনে রেলমন্ত্রী, শ্রমিকদের সঙ্গে তুললেন সেলফি

Bullet Train: বুলেট ট্রেনের কাজ খতিয়ে দেখার জন্যই শনিবার গুজরাটের আহমেদাবাদে যান। আনন্দ বুলেট ট্রেন স্টেশন, যা বিশেষভাবে বুলেট ট্রেনের জন্যই বানানো হয়েছে, সেখানে গিয়ে কাজ খতিয়ে দেখেন।

Ashwini Vaishnaw: বুলেট ট্রেনের কাজ দেখতে আনন্দ স্টেশনে রেলমন্ত্রী, শ্রমিকদের সঙ্গে তুললেন সেলফি
শ্রমিকদের সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।Image Credit: X
| Updated on: Mar 01, 2025 | 6:03 PM
Share

আহমেদাবাদ: বুলেট ট্রেনের কাজ কতদূর এগোল, দেখতে রেল স্টেশনেই পৌঁছে গেলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। শুধু বুলেট ট্রেন (Bullet Train) ও স্টেশনের কাজই খতিয়ে দেখলেন না, একইসঙ্গে বুলেট ট্রেনে কাজ করা শ্রমিকদের সঙ্গেও কথা বললেন। তাদের সঙ্গে মাটিতে বসে গল্প করলেন, তুললেন সেলফি।

বুলেট ট্রেনের কাজ খতিয়ে দেখার জন্যই শনিবার গুজরাটের আহমেদাবাদে যান। আনন্দ বুলেট ট্রেন স্টেশন, যা বিশেষভাবে বুলেট ট্রেনের জন্যই বানানো হয়েছে, সেখানে গিয়ে কাজ খতিয়ে দেখেন। এরপরে তিনি বুলেট ট্রেনে কাজ করা শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

মাটিতে বসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন অশ্বিনী বৈষ্ণব। দেশ গঠনে তাদের (শ্রমিক) অবদানের জন্য অভিনন্দন জানান। সেলফিও তোলেন তাদের সঙ্গে। শ্রমিকরা কেন্দ্রীয় রেলমন্ত্রীকে দেখে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন। শ্রমিকরা আপ্লুত হয়ে বলেন, “যখন সরকার ও মন্ত্রীরা আমাদের এত সম্মান করেন, তখন আমরা জান-প্রাণ লাগিয়ে কাজ করব।”

Follow Us