AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Yogi Adityanath: উল্টে গেল যোগী আদিত্যনাথের কনভয়ের গাড়ি, গুরুতর আহত ৯

CM Yogi Adityanath's convoy: মাঝ রাস্তায় উল্টে গেল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কনভয়ের একটি গাড়ি। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৯ জন। রাস্তায় পড়ে থাকা একটি পশুর মৃতদেহের সঙ্গে ধাক্কা লেগেই গাড়িটি উল্টে যায়।

CM Yogi Adityanath: উল্টে গেল যোগী আদিত্যনাথের কনভয়ের গাড়ি, গুরুতর আহত ৯
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
| Updated on: Feb 24, 2024 | 10:13 PM
Share

লখনউ: বেসামাল হয়ে মাঝ রাস্তায় উল্টে গেল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কনভয়ের একটি গাড়ি। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে। রাস্তায় পড়ে থাকা একটি পশুর মৃতদেহের সঙ্গে ধাক্কা লেগেই গাড়িটি উল্টে যায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৯ জন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাস্তায় পড়ে থাকা একটি পশুর মৃতদেহের সঙ্গেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কনভয়ের একটি গাড়ির ধাক্কা লাগে। গাড়িটি একেবারে উল্টে যায়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৯ জন, যার মধ্যে ৫ জন পুলিশকর্মী। তবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কোনও আঘাত লাগেনি, তিনি নিরাপদে রয়েছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

তবে এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ডিজিপি প্রশান্ত কুমার, লখনউয়ের সিপি এসবি শ্রীরোদকার এবং এসিপি সঞ্জয় প্রসাদও দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান এবং আহতদের যথাযথ চিকিৎসার বন্দোবস্ত করেন।

এদিকে, এই দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে টুইট করেছেন তাঁর প্রাক্তন তথা এসপি সুপ্রিমো অখিলেশ যাদব। টুইটারে তিনি লেখেছেন, “রাস্তার পশুদের বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার ফলে আজ মুখ্যমন্ত্রীর কনভয় দুর্ঘটনার শিকার হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এটা দুঃখজনক এবং উদ্বেগজনক।” এই বিষয়ে অবশ্য মুখ্যমন্ত্রী বা তাঁর দফতরের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Follow Us
রক্ষাকবচের মেয়াদ বাড়লেও বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক
রক্ষাকবচের মেয়াদ বাড়লেও বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক
বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED