AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026 Final: ট্রফি দিয়েও মঞ্চ ছাড়লেন না ডোনাল্ড ট্রাম্প, বিশ্বকাপ জয়ের মঞ্চেও বিতর্ক অব্যাহত!

Donald Trump: ম্যাচ চলাকালীন ভিআইপি গ্যালারিতে বসে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে তাতে হাত বোলাতে দেখা যায় ট্রাম্পকে। এই বিষয়েও বিতর্ক অনেক। অনেকেই বলছেন, ফাইনালের মতো ম্যাচে মাঠে কেন ট্রফি সজ্জিত নেই? শুধু ট্রাম্প বলেই কি তাঁর জন্য বারবার নিয়ম ভাঙতে হচ্ছে ফিফাকে ?

FIFA World Cup 2026 Final: ট্রফি দিয়েও মঞ্চ ছাড়লেন না ডোনাল্ড ট্রাম্প, বিশ্বকাপ জয়ের মঞ্চেও বিতর্ক অব্যাহত!
স্পেন দল।Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 20, 2026 | 5:55 PM
Share

আমেরিকা : ফিফা বিশ্বকাপ ২০২৬ মানেই বিতর্ক। একের পর এক বিতর্কে বারবার নাজেহাল হয়েছে ফিফা। তবে এবার আবার শেষলগ্নেও বিতর্ক ফিফাকে ঘিরে। কেন্দ্রবিন্দু? ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ এর ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে স্পেন ক্যাপ্টেন রদ্রিকে ট্রফি দিয়েও মঞ্চ ছাড়তে চাননি ট্রাম্প। পরিস্থিতি ঠিক করতে হস্তক্ষেপ করতে হয় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে।

সচরাচর বিশ্বকাপ জিতে ট্রফি দেওয়ার পর মঞ্চে একমাত্র চ্যাম্পিয়ন দলের সদস্যরা থাকেন। তাঁদের ছাড়া বাকি আর কারও মঞ্চে থাকার নিয়ম নেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপ ট্রফি দিয়ে বেশ কিছুক্ষন মঞ্চেই দাঁড়িয়ে থাকেন। এর ফলে স্পেন ক্যাপ্টেন রদ্রি একটু ঘাবড়ে গিয়ে তাঁকে সরে যেতে বললেও ট্রাম্প নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। সেলিব্রেশন করার সময়ে ট্রাম্পকে বারবার ক্যামেরার ফ্রেমে আসতে দেখা যায়। এর ফলে একটু অস্বস্তিতে পড়তে দেখা যায় স্প্যানিশ খেলোয়াড়দের। ট্রাম্প মঞ্চ ছাড়তে দেরি করার ফলে অবশেষে হস্তক্ষেপ করেন ইনফান্তিনো। তিনি হাসিমুখেই ট্রাম্পকে প্রায় হাত ধরে সরিয়ে নিয়ে যান। তবে এর মধ্যেও ট্রাম্প সরতে চাননি। এই ঘটনা ব্যাপক বিতর্কের উদ্রেক করেছে ফুটবল দুনিয়ায়।

এর পাশাপাশি ম্যাচ চলাকালীন ভিআইপি গ্যালারিতে বসে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে তাতে হাত বোলাতে দেখা যায় ট্রাম্পকে। এই বিষয়েও বিতর্ক অনেক। অনেকেই বলছেন, ফাইনালের মতো ম্যাচে মাঠে কেন ট্রফি সজ্জিত নেই? শুধু ট্রাম্প বলেই কি তাঁর জন্য বারবার নিয়ম ভাঙতে হচ্ছে ফিফাকে ? ফলে, বিশ্বকাপ আয়োজন হলেও ফাইনালেও রয়ে গেল একগাদা বিতর্ক, যা নিয়ে সরগরম সমাজমাধ্যম ও ক্রীড়ামহল।

Follow Us
বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ