AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কথায় কথায় মারত, রাত বাড়লেই মেয়ের উপরে ঘৃণ্য যৌন অত্যাচার চালাত বাবা! শেষ পর্যন্ত…

Physical Assault: ১০ বছর আগে কিশোরীর মা মারা যান। তারপর থেকে বাবার কাাছেই মানুষ। কিন্তু বাড়িতে নিত্যদিন অত্যাচারের শিকার হত কিশোরী। কথায় কথায় মারধর করতেন অভিযুক্ত। রাত হলেই শুরু হত যৌন নির্যাতন।

কথায় কথায় মারত, রাত বাড়লেই মেয়ের উপরে ঘৃণ্য যৌন অত্যাচার চালাত বাবা! শেষ পর্যন্ত...
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Updated on: Oct 27, 2024 | 7:26 AM
Share

লখনউ: বাবার হাতেই নির্যাতনের শিকার মেয়ে। স্ত্রীর মৃত্যুর পর থেকেই লালসার শিকার নিজের কন্যাসন্তান। একবার নয়, ১৬ বছরের কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল তারই বাবার বিরুদ্ধে। কিশোরীর বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মেডিক্যাল টেস্ট করানো হচ্ছে কিশোরীর।

ঘটনাটি উত্তর প্রদেশের। জানা গিয়েছে, ১০ বছর আগে কিশোরীর মা মারা যান। তারপর থেকে বাবার কাাছেই মানুষ। কিন্তু বাড়িতে নিত্যদিন অত্যাচারের শিকার হত কিশোরী। কথায় কথায় মারধর করতেন অভিযুক্ত। রাত হলেই শুরু হত যৌন নির্যাতন। একাধিকবার ধর্ষণ করেছে বাবা, এমনটাই অভিযোগ এনেছে কিশোরী।

নির্যাতিতার দাবি, যখনই অত্যাচারের প্রতিবাদ করত সে, তখন আরও মারধর, নির্যাতন করা হত। আত্মীয়-স্বজনদেরও বাবার ঘৃণ্য লালসা সম্পর্কে জানিয়েছিল। পঞ্চায়েতের তরফেও সতর্ক করা হয়, তারপরও বদলায়নি অভিযুক্ত।

সম্প্রতি ফের নির্যাতনের শিকার হতেই কিশোরী পুলিশে অভিযোগ জানানোর কথা মনস্থির করে। চলতি সপ্তাহে সাহস জুগিয়ে থানায় যায় কিশোরী এবং সমস্ত কিছু খুলে বলে।  তাঁর বয়ানের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?