AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat Express: বিদেশি ট্রেনও ফেল! ঝাঁ চকচকে লুক, চোখ ধাঁধিয়ে দিতে আসছে কালো বন্দে ভারত?

Indian Railways: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি নতুন রেকের ছবি। যার সামনে লেখা বন্দে ভারত। সম্পূর্ণ বিদেশি ট্রেনগুলির মতো এই ট্রেনের অত্যাধুনিক লুক। এই নিয়ে চর্চাও শুরু হয়ে গিয়েছে। কোন রুটে এই ট্রেন চলবে, কবে থেকে চালু হবে, তা নিয়েও নানা জল্পনা শোনা যাচ্ছে। 

Vande Bharat Express: বিদেশি ট্রেনও ফেল! ঝাঁ চকচকে লুক, চোখ ধাঁধিয়ে দিতে আসছে কালো বন্দে ভারত?
নতুন বন্দে ভারত এটা?Image Credit: X
| Updated on: Oct 25, 2025 | 5:15 PM
Share

নয়া দিল্লি: বন্দে ভারতের নতুন লুক? সবাইকে চমকে দিতে চলেছে সেমি হাই-স্পিড ট্রেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল লুক। দেখা যাচ্ছে, নতুন বন্দে ভারতের রঙ কুচকুচে কালো। আগে রাজধানী এক্সপ্রেসে যেমন বড় জানালা ও অ্যায়োডায়নামিক ফিনিশ থাকত, সেই লুকই এবার বন্দে ভারতে। সত্যিই কি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের লুক বদলাতে চলেছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি নতুন রেকের ছবি। যার সামনে লেখা বন্দে ভারত। সম্পূর্ণ বিদেশি ট্রেনগুলির মতো এই ট্রেনের অত্যাধুনিক লুক। এই নিয়ে চর্চাও শুরু হয়ে গিয়েছে। কোন রুটে এই ট্রেন চলবে, কবে থেকে চালু হবে, তা নিয়েও নানা জল্পনা শোনা যাচ্ছে।

তবে ফ্যাক্ট চেক করে জানা গিয়েছে, আদৌ কোনও কালো রঙের বন্দে ভারত এক্সপ্রেস আসছে না। এটি বন্দে ভারতের অফিসিয়াল ডিজাইন বা কোনও প্রোটোটাইপ নয়। এটি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ভিডিয়ো। যদি ছবি বা ভিডিয়ো খুঁটিয়ে দেখা যাবে, ট্রেনের ইঞ্জিনের সামনে লেখা বন্দে ভারত ২০০৩। এদিকে প্রথম বন্দে ভারতই চালু হয়েছিল ২০১৯ সালে।

এআই-র যুগে এই ধরনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে। তবে সাইবার বিশেষজ্ঞরা অনুরোধ করেছেন এই ধরনের কোনও ভিডিয়ো শেয়ার করার আগে যেন তার সোর্স যাচাই করে নেওয়া হয়।

বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসের দুটি ভ্যারিয়েন্ট চলে। একটি সাদা-নীল এবং আরেকটি হল কমলা-ধূসর বা কমলা-কালো। চলতি বছরই কমলা রঙের নতুন বন্দে ভারত চালু হয়েছে।

Follow Us
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা