AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: ৫০ লাখের মদ গুঁড়িয়ে দিচ্ছিল পুলিশ, খবর পেয়েই ভিড় স্থানীয় বাসিন্দাদের, তারপর…আঁতকে উঠল পুলিশ

Viral Video: আনুমানিক ৫০ লক্ষ টাকার মদ রাখা ছিল। পুলিশের পরিকল্পনা ছিল, বুলডোজার দিয়ে সমস্ত মদের বোতল গুড়িয়ে দেওয়া হবে। যেই মুহূর্তে মদের বোতল একটি পাটাতনে রাখা হয়, ওমনি ভিড় জমায় স্থানীয় মানুষ।

VIDEO: ৫০ লাখের মদ গুঁড়িয়ে দিচ্ছিল পুলিশ, খবর পেয়েই ভিড় স্থানীয় বাসিন্দাদের, তারপর...আঁতকে উঠল পুলিশ
মদ লুঠ।Image Credit: X
| Updated on: Sep 11, 2024 | 9:44 AM
Share

অমরাবতী: মৌচাকে মধুর পাশে যেমন ভনভন করে মৌমাছি, ঠিক তেমনই ছেঁকে ধরেছিল সবাই। সামনে যে সারি সারি মদের বোতল রাখা! ৫০ লক্ষ টাকার মদের বোতল গুড়িয়ে দিতে উদ্যত হয়েছিল পুলিশ, হঠাৎ শোরগোল। পুলিশ পিছনে তাকাতেই যা হয়ে গেল…স্তম্ভিত পুলিশও। নিমেষে হুড়োহুড়ি শুরু হয়ে গেল মদের বোতল চুরি করে পালানোর ধুম পড়ে গেল। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল মদ চুরির সেই ভিডিয়ো।

অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলায় বাজেয়াপ্ত করা মদ নষ্ট করছিল পুলিশ। আনুমানিক ৫০ লক্ষ টাকার মদ রাখা ছিল। পুলিশের পরিকল্পনা ছিল, বুলডোজার দিয়ে সমস্ত মদের বোতল গুড়িয়ে দেওয়া হবে। যেই মুহূর্তে মদের বোতল একটি পাটাতনে রাখা হয়, ওমনি ভিড় জমায় স্থানীয় মানুষ। চারিদিক থেকে ঘিরে ধরে সকলে।

এদিকে, পুলিশ এত মদ নষ্ট করে দিচ্ছে দেখেই ভিড় জমানো সাধারণ মানুষ সুযোগ বুঝে মদের বোতল তুলে নেয়। একজনের দেখাদেখি পরপর সবাই এক কাজ করে। নিমেষেই হুলুস্থুলু পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। এক সময়ে পুলিশ শক্তি প্রয়োগও করে মদ লুট আটকাতে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?