AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘ভয়মুক্ত ভোট হচ্ছে বাংলায়, ঐতিহাসিক জয় পেতে চলেছে বিজেপি’, আত্মবিশ্বাসী মোদী

WB Assembly Election 2026: উত্তরপ্রদেশের হরদইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। সেই সভা থেকেই মোদীর মুখে বঙ্গযুদ্ধের কথা। দ্বিতীয় দফার ভোটের হার নিয়েও কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আজ গণতন্ত্রের উৎসবের গুরুত্বপূর্ণ দিন। বাংলায় এই সময় দ্বিতীয় দফার ভোট চলছে। যা খবর আসছে, তা শুনে বোঝা যাচ্ছে যে বাংলায় রেকর্ড ভোট পড়ছে। প্রথম দফার মতো জনগণ ভোট দেওয়ার জন্য বেরোচ্ছে।"

PM Narendra Modi: 'ভয়মুক্ত ভোট হচ্ছে বাংলায়, ঐতিহাসিক জয় পেতে চলেছে বিজেপি', আত্মবিশ্বাসী মোদী
নরেন্দ্র মোদীImage Credit: Tv9 Bangla
| Updated on: Apr 29, 2026 | 3:41 PM
Share

উত্তরপ্রদেশ : ফের বঙ্গজয়ের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। উত্তর প্রদেশ (Uttar Pradesh) থেকে প্রধানমন্ত্রী ফের দাবি করলেন, বিজেপিই (BJP) সরকার গঠন করবে বাংলায়। শুধু বাংলা নয়, চলতি বছর যে পাঁচ রাজ্যে ভোট হচ্ছে, প্রত্যেক রাজ্যে ঐতিহাসিক জয়ে পেতে চলেছে বিজেপি। একইসঙ্গে বাংলায় ভোটদানের হারেও আপ্লুত তিনি। প্রধানমন্ত্রীর দাবি, পরিবর্তনের পক্ষেই ভোট দিচ্ছে বাংলার মানুষ।

বাংলার ভোট নিয়ে কী বললেন মোদী?

আজ উত্তরপ্রদেশের হরদইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। সেই সভা থেকেই মোদীর মুখে বঙ্গযুদ্ধের কথা। দ্বিতীয় দফার ভোটের হার নিয়েও কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আজ গণতন্ত্রের উৎসবের গুরুত্বপূর্ণ দিন। বাংলায় এই সময় দ্বিতীয় দফার ভোট চলছে। যা খবর আসছে, তা শুনে বোঝা যাচ্ছে যে বাংলায় রেকর্ড ভোট পড়ছে। প্রথম দফার মতো জনগণ ভোট দেওয়ার জন্য বেরোচ্ছে। বুথের বাইরে লম্বা লাইনের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। গত ছয়-সাত দশকে যা হয়নি, যা কল্পনাও করা যায়নি।”

জয়ের হ্যাটট্রিক করবে বিজেপি

মোদীর দাবি, ভয়মক্ত পরিবেশে বাংলার জনগণ ভোট দিচ্ছে। এরপরই নির্বাচনে জয়ের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ” নির্ভীক আবহে বাংলায় ভোট হচ্ছে। মানুষ ভয়মুক্ত হয়ে ভোট দিচ্ছে। যা দেশের সংবিধান, দেশের গণতন্ত্র মজবুত হওয়ার প্রধান প্রতীক। বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা। তাঁরা ভোট দিচ্ছেন। এই পাঁচ রাজ্যের ভোটে বিজেপি ঐতিহাসিক জয়ের হ্যাটট্রিক করতে চলেছে।”

পশ্চিমবঙ্গ ছাড়াও এবার আরও চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে। তার মধ্যে রয়েছে কেরল, অসম, পুদুচেরি ও তামিলনাড়ু। চারটি কেন্দ্রের ভোট মিটেছে ইতিমধ্যেই। পশ্চিমবঙ্গে আজ শেষ দফার ভোট হচ্ছে। আগামী ৪ মে পাঁচ রাজ্যেই ভোটের ফলাফল বেরোবে। সেক্ষেত্রে, পাঁচ রাজ্যেই বিজেপি সরকার গঠন করতে পারে কি না বা অন্য কোনও ফলাফল হয় কি না, সেদিকেই নজর থাকবে।

Follow Us