AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

What India Thinks Today: কৃষকদের আন্দোলনের সমাধান কোন পথে, বোঝাবেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী অর্জুন মুন্ডা

Union Minister Arjun Munda: রাজধানী দিল্লিতে আয়োজিত 'হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে'র দ্বিতীয় সংস্করণে সত্তা সম্মেলনের মঞ্চে 'জয় কিষাণ, কী সমাধান' শীর্ষক এক আলোচনাসভায় থাকবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা। তাঁর উজ্জ্বল উপস্থিতি এই মেগা সামিটকে আরও আলোর ছটায় ভরিয়ে তুলবে। কৃষকদের দাবি-দাওয়া ও তার সম্ভব্য সমাধানের বিষয়ে সেখানে গুরুত্বপূর্ণ কিছু মতামত তুলে ধরতে পারেন তিনি।

What India Thinks Today: কৃষকদের আন্দোলনের সমাধান কোন পথে, বোঝাবেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী অর্জুন মুন্ডা
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডাImage Credit: TV9 Network
| Updated on: Feb 24, 2024 | 12:28 PM
Share

আবার এসে গেল ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ গ্লোবাল সামিট। দেশের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক TV 9-এর এই মেগা কনক্লেভ প্রথম বছরেই ব্যাপক সাফল্য পেয়েছে। আর এবার দ্বিতীয় সংস্করণ শুরু হতে চলেছে রাজধানী দিল্লিতে। ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন ব্যাপী এই মেগা সামিটের মঞ্চকে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা তাঁদের আলোকোজ্জ্বল উপস্থিতির মাধ্যমে বর্ণময় করে তুলবেন। তাঁরা নিজেদের মতামত তুলে ধরবেন এখানে। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র তৃতীয় দিনে (২৭ ফেব্রুয়ারি) ‘সত্তা সম্মেলনেও’ অংশ নিচ্ছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী অর্জুন মুন্ডা। সামিটে দেশের কৃষকদের একাংশের অসন্তোষ এবং তাদের আন্দোলনের সমাপ্তি সম্পর্কে কিছু বড় সমাধানের দিকনির্দেশের কথা উল্লেখ করতে পারেন তিনি। অর্জুন মুন্ডার সঙ্গে তিন কেন্দ্রীয় মন্ত্রীর এক প্রতিনিধি দল ইতিমধ্যেই বেশ কয়েক দফা বৈঠক করেছেন কৃষকদের সঙ্গে।

রাজধানী দিল্লিতে আয়োজিত ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র দ্বিতীয় সংস্করণে সত্তা সম্মেলনের মঞ্চে ‘জয় কিষাণ, কী সমাধান’ শীর্ষক এক আলোচনাসভায় থাকবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা। তাঁর উজ্জ্বল উপস্থিতি এই মেগা সামিটকে আরও আলোর ছটায় ভরিয়ে তুলবে। কৃষকদের দাবি-দাওয়া ও তার সম্ভব্য সমাধানের বিষয়ে সেখানে গুরুত্বপূর্ণ কিছু মতামত তুলে ধরতে পারেন তিনি।

আলোচনার পথ এখনও খোলা: কৃষিমন্ত্রী

গত কয়েকদিন ধরে কৃষকদের আন্দোলনের বিষয়ে কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা সম্প্রতি বলেছেন, “কয়েক দফা আলোচনার মধ্য দিয়ে কিছু বিষয়ে একমত হওয়ার জন্য আরও চেষ্টা করতে হবে। মোদী সরকার কৃষকদের স্বার্থে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চতুর্থ দফার আলোচনায় এখন পর্যন্ত বেশ কিছু ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা এমন একটি সমাধান চাই যা সবার স্বার্থে। আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্ভব। আমরা আবার আলোচনায় বসার জন্য প্রস্তুত।” টিভি নাইন নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ গ্লোবাল সামিটের মঞ্চেও কৃষকদের জন্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে কথা বলতে পারেন তিনি।

আলোকোজ্জ্বল উপস্থিতি থাকবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়েরও

টিভি নাইন নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। কনক্লেভের তৃতীয় দিনে (২৭ ফেব্রুয়ারি) ‘সত্তা সম্মেলনের’ শুরুতে আলোকোজ্জ্বল উপস্থিতি থাকবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। তিনি নতুন ভারতের সাহসিকতার কাহিনি তুলে ধরবেন সেখানে। ভারতীয় সেনাবাহিনী যেভাবে সীমান্তে অতন্দ্র নজর রেখে চলেছে, সে কথাও তুলে ধরবেন তিনি।

Follow Us
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু
এখনও নেতাজির স্মৃতি জড়িয়ে আছে নোয়াপাড়ায়, কার দখলে যাবে আসন
এখনও নেতাজির স্মৃতি জড়িয়ে আছে নোয়াপাড়ায়, কার দখলে যাবে আসন
নৈহাটিতে ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি!
নৈহাটিতে ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি!