AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: কী এমন অভিযোগ, কেন গারদে থাকতে হল অনুব্রত মণ্ডলকে

Anubrata Mondal: অভিযোগ ছিল, অনুব্রতর আয়ের সঙ্গে ব্যায়ের মিল নেই। তাঁর ও তাঁর মেয়ের নামে থাকা একাধিক রাইস মিল ও জমির খোঁজ পেয়েছিল ইডি ও সিবিআই।

Anubrata Mondal: কী এমন অভিযোগ, কেন গারদে থাকতে হল অনুব্রত মণ্ডলকে
অনুব্রত মণ্ডল (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 8:01 PM
Share

নয়া দিল্লি: বীরভূমের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে তুলে নিয়ে গিয়েছিল সিবিআই। পরে তাঁর বিরুদ্ধে মামলা করে ইডি-ও। দুই সংস্থার হাতেই গ্রেফতার হন তিনি। একে একে সব মামলা থেকেই জামিন পেয়েছেন বীরভূমের কেষ্ট। মনে করা হচ্ছে তাঁর ঘরে ফেরা শুধুই সময়ের অপেক্ষা। যাঁর নামে নাকি বাঘে-গরুতে এক ঘাটে জল খেত, সেই কেষ্ট মণ্ডলকে জেলে যেতে দেখে অনেকেই বলেছিলেন খাঁচায় ঢুকেছে বাঘ। কিন্তু কেন এমন একজন দাপুটে নেতাকে যেতে হল জেলে?

-গরু পাচার-কাণ্ডে ৪১ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছিল আদালতে। সায়গল হোসেন, ইলামবাজারের গরু হাটের মালিক আব্দুল লতিফ ও বিকাশ মিশ্রের নাম ছিল সেখানে। অভিযোগ ছিল, অনুব্রত মণ্ডলের নামেই যেত গরু পাচারের টাকা। সেই টাকা নাকি অনুব্রতর হয়ে নিতেন সায়গল হোসেন। মূলত সায়গল ছিলেন দুপক্ষের মধ্যে যোগাযোগের মাধ্যম।

-অভিযোগ ছিল, অনুব্রতর আয়ের সঙ্গে ব্যায়ের মিল নেই। তাঁর ও তাঁর মেয়ের নামে থাকা একাধিক রাইস মিল ও জমির খোঁজ পেয়েছিল ইডি ও সিবিআই।

-সূত্রের খবর, যে পরিমাণ আয় তিনি করতেন, তার থেকে অনেক কম আয়কর জমা করা হত। সেই সংক্রান্ত অভিযোগের জেরে অনুব্রতর বীরভূমের বাড়িতে আয়কর দফতর নোটিস পাঠিয়েছিল।

-পিএমএলএ আইনে অনুব্রতর বিরুদ্ধে মামলা করেছিল ইডি। আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগেই মামলা করেছিল ইডি। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় অনুব্রতকে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা