AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রশ্নফাঁসে NET বাতিল হলেও, NEET কেন বাতিল নয়? ব্যাখ্যা দিলেন খোদ শিক্ষামন্ত্রী

NEET Scam: শিক্ষামন্ত্রী জানান যে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে, তাই-ই চূড়ান্ত হবে। ইউজিসি-নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির 'প্রাতিষ্ঠানিক ব্যর্থতা' বলেই উল্লেখ করেন ধর্মেন্দ্র প্রধান।

প্রশ্নফাঁসে NET বাতিল হলেও, NEET কেন বাতিল নয়? ব্যাখ্যা দিলেন খোদ শিক্ষামন্ত্রী
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।Image Credit: PTI
| Updated on: Jun 22, 2024 | 12:33 PM
Share

নয়া দিল্লি: এত বিতর্ক, প্রশ্নপত্র ফাঁসের কীর্তিও সামনে এসেছে। এত কিছুর পরও কেন বাতিল করা হচ্ছে না নিট পরীক্ষা? মঙ্গলবার পরীক্ষা হওয়ার পরদিনই যেখানে প্রশ্নপত্র ফাঁসের কারণে ইউজিসি-নেট বাতিল হল, সেখানেই নিট পরীক্ষা কেন বাতিল হল না, সেই প্রশ্ন উঠছে বারংবার। এবার এর ব্য়াখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বললেন, প্রশ্নপত্র ফাঁসের জেরে সীমিত সংখ্যক পরীক্ষার্থীই প্রভাবিত হয়েছে। নিট পরীক্ষা বাতিল করা হলে লক্ষাধিক পরীক্ষার্থী, যারা নায্য ও সৎ ভাবে পরীক্ষা দিয়েছিলেন, তারা প্রভাবিত হবে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তবে তাতে খুব কম সংখ্যক পরীক্ষার্থীই প্রভাবিত হয়েছে। ২০০৪ ও ২০১৫ সালে যখন প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তাতে বৃহত্তর ক্ষেত্রে প্রভাব পড়েছিল, যে কারণে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল। যদি এবার নিট পরীক্ষা বাতিল করা হয়, তবে লক্ষাধিক পডুয়া প্রভাবিত হবে।”

তিনি আরও জানান যে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে, তাই-ই চূড়ান্ত হবে। ইউজিসি-নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ‘প্রাতিষ্ঠানিক ব্যর্থতা’ বলেই উল্লেখ করেন ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, “পরীক্ষা নিয়ামক সংস্থার ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে সরকার উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। তবে পরীক্ষা বাতিলের কোনও প্রয়োজন ছিল না। কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে যারা সৎভাবে পরীক্ষা দিয়েছিল, তাদের কেরিয়ারকে প্রশ্নের মুখে ফেলা সঠিক নয়।”

নিট-র তদন্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বিহার পুলিশের সঙ্গে আমরা ক্রমাগত যোগাযোগ রাখছি। আমরা ওদের কাছ থেকে রিপোর্ট চেয়েছি। রিপোর্ট হাতে পেলে আমরা পরবর্তী পদক্ষেপ করব। সিস্টেমে ভরসা রাখুন। কোনও ধরনের বেআইনি কাজ বরদাস্ত করবে না সরকার।”

একইসঙ্গে নিট পরীক্ষা নিয়ে বিরোধীদের রাজনীতি না করার অনুরোধও করেছেন তিনি। এনটিএ-র শীর্ষ কর্তা সহ প্রশ্নফাঁসকাণ্ডে অভিযুক্ত সকলকেই কড়া শাস্তি দেওয়া হবে বলে জানান।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী