AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Satta Sammelan: TV9-এর মঞ্চে সন্দেশখালির ঘটনার নিন্দা কংগ্রেস সভাপতির মুখে

WITT Satta Sammelan: দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক Tv9-এর হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের সত্তা সম্মেলন অধিবেশনে মহিলাদের অধিকার নিয়ে বড় দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনি বললেন, স্বাধীনতার পর কংগ্রেসই দেশের মহিলাদের ভোটাধিকার দিয়েছিল। একই সঙ্গে তিনি সন্দেশখালিতে মহিলাদের যৌন নির্যাতনের বিষয়েও মুখ খোলেন।

Satta Sammelan: TV9-এর মঞ্চে সন্দেশখালির ঘটনার নিন্দা কংগ্রেস সভাপতির মুখে
সত্তা সম্মেলনের মঞ্চে মল্লিকার্জুন খাড়্গেImage Credit: TV9 Bangla
| Updated on: Feb 27, 2024 | 9:47 PM
Share

নয়া দিল্লি: TV9 নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ (WITT)-র সত্তা সম্মেলন অধিবেশনে সন্দেখাশালির ঘটনার নিন্দা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) TV9-এর মঞ্চে তিনি বলেন, সেখানে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, তা নিন্দনীয়। এর আগে, এই ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সম্পর্কে, কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেছিলেন, বাংলায় জঙ্গলরাজ চলছে। এই মন্তব্যের প্রেক্ষিতে খাড়্গে বলেন, “বাংলায় রাজনৈতিক হিংসার দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলায় একদিকে কংগ্রেস, একদিকে কমিউনিস্ট পার্টি এবং অন্যদিকে টিএমসি রয়েছে। সেখানে এমনটা হয়েছে, আমি এটা নিয়ে কথা বলতে চাই না।” প্রসঙ্গত, সন্দেশখালিতে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে সংগঠিতভাবে মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

সত্তা সম্মেলনে মহিলাদের অধিকার নিয়েও মতামত ব্যক্ত করেন মল্লিকার্জুন খাড়্গে। তিনি বলেন, স্বাধীনতার পর কংগ্রেসই দেশে মহিলাদের ভোটের অধিকার দিয়েছিল। তার আগে ইংল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলাদের ভোটাধিকার ছিল না। কংগ্রেস পার্টি সংবিধান মেনে মহিলা-সহ দেশের সকল নাগরিককে ভোটের অধিকার দেয়। কৃষকদের সাম্প্রতিক আন্দোলন সম্পর্কে কংগ্রেস সভাপতি বলেন, সরকারের কৃষকদের জন্য কিছু করা উচিত। আমরা কৃষকদের এমএসপির আইনি গ্যারান্টি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আমার প্রথম ঘোষণা হল জোট সরকার ক্ষমতায় এলে আমরা কৃষকদের এমএসপির গ্যারান্টি। তাদের জন্য যা যা করা সম্ভব, আমরা তার সবই করব। আমরা যা করতে পারব না, তার গ্যারান্টি দেব না।

শক্তি সম্মেলনে কংগ্রেস সভাপতি আরও বলেন, “দেশকে বাঁচাতে হলে, আমাদের সবাইকে একত্রিত হতে হবে। এটা আমাদের দেশের ভবিষ্যতের প্রশ্ন।” কর বন্টনের ক্ষেত্রে উত্তর ভারত-দক্ষিণ ভারতের মধ্যে বৈষম্য করা হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ করেন কর্নাটকের এক কংগ্রেস নেতা। এই প্রসঙ্গে কংগ্রেস সভাপতি বলেন, দেশকে উত্তর ও দক্ষিণে ভাগ করা ঠিক নয়। আমরা সকলে ভারতীয়। রাম মন্দির প্রসঙ্গে খাড়্গে বলেন, ধর্মকে রাজনীতির অঙ্গনে আনা উচিত নয়। রাজনীতি আর ধর্ম দুই পৃথক জিনিস। ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করা উচিত। দেশে বেকারত্ব, মূল্যদ্ধির মতো অনেক সমস্যা রয়েছে, যেগুলির সমাধান হওয়া প্রয়োজন।

Follow Us