
নয়াদিল্লি: দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা। প্রযুক্তির অগ্রগতি। অর্থনৈতিক অবস্থা। আবার খেলাধূলোর ময়দান। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা কী ভাবছেন? তাঁদের সেই ভাবনাই প্রতিফলিত হবে TV9 নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সামিট ২০২৬’-এ। TV9 নেটওয়ার্কের WITT সামিট এবার চতুর্থ বর্ষে পা রাখছে। ২৩ ও ২৪ মার্চ নয়াদিল্লিতে হবে এই সম্মেলন। আর সম্মেলনের প্রধান আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। তৃতীয়বারের জন্য এই সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলনের প্রথমদিন তিনি বক্তব্য রাখবেন। একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা সম্মেলনে অংশ নেবেন। খেলাধূলা জগতের তারকাদেরও এই সম্মেলনে দেখা যাবে।
WITT সামিটের এই বছরের থিম ‘India & The World’। ভারতের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, রাজনৈতিক পরিবর্তন, প্রযুক্তিগত অগ্রগতি এবং সামাজিক ভাবনার প্রেক্ষাপটে দেশের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ দিশা তুলে ধরাই এই সম্মেলনের লক্ষ্য। দেশের শীর্ষ চিন্তাবিদ, শিল্পপতি এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে উন্নত ভারতের একটি রূপরেখা তৈরির চেষ্টা করা হবে।
সম্মেলনের দ্বিতীয় দিনে তারকাখচিত রাজনৈতিক মঞ্চ-
প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর দ্বিতীয় দিনেও থাকবে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা। দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা অংশ নেবেন বিভিন্ন সেশনে। দ্বিতীয় দিনের উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় দুই মন্ত্রী পীষূষ গোয়েল ও জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া। থাকবেন প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি।
এছাড়াও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মেলনে অংশ নেবেন। থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। সম্মেলনে বক্তব্য রাখবেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তাঁরা তাঁদের নিজ নিজ রাজ্যের অভিজ্ঞতার পাশাপাশি ভারতের সামগ্রিক উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরবেন।
সম্মেলনে রাজনৈতিক আলোচনাকে আরও সমৃদ্ধ করতে অংশ নেবেন দুই সাংসদ অখিলেশ যাদব ও আসাদউদ্দিন ওয়েইসি। এছাড়া আন্তর্জাতিক প্রেক্ষাপটে বক্তব্য রাখবেন ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার। সম্মেলনে আরও উপস্থিত থাকবেন প্রখ্যাত ব্যবসা উপদেষ্টা প্রফেসর রাম চরণ এবং জনপ্রিয় হিন্দি কবি কুমার বিশ্বাস।
ক্রীড়াজগতের তারকাদের অংশগ্রহণ-
সম্মেলনের দ্বিতীয় দিনের আর এক বড় আকর্ষণ ক্রীড়াবিদদের উপস্থিতি। মঞ্চে থাকবেন ক্রিকেট কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপজয়ী ক্রিকেটার অক্ষর প্যাটেল এবং অর্শদীপ সিং। থাকবেন বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা। ভারতের মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ আবিষ্কার সালভিও সম্মেলনে বক্তব্য রাখবেন।
রাজনীতি, অর্থনীতি, কূটনীতি ও ক্রীড়াজগতের শীর্ষ ব্যক্তিত্বদের উপস্থিতিতে ‘What India Thinks Today Summit 2026’-এ ভারতের বর্তমান অবস্থান এবং ভবিষ্যতের দিশা নিয়ে হবে গভীর ও তাৎপর্যপূর্ণ আলোচনা।