AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘরে ঢুকে ‘ধর্ষণ’ প্রতিবেশীর, সন্তানদের সামনেই যুবতীর মুখে-শরীরে ঢালল অ্যাসিড!

Physical Assault: যুবতীর স্বামী বিকেলে ফিরে এসে দেখেন, স্ত্রী হাত-পা, মুখ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তাঁর শরীরে অ্যাসিড জাতীয় কোনও কিছু ঢালা। যন্ত্রণায় ছটফট করছেন স্ত্রী।

ঘরে ঢুকে 'ধর্ষণ' প্রতিবেশীর, সন্তানদের সামনেই যুবতীর মুখে-শরীরে ঢালল অ্যাসিড!
প্রতীকী ছবি
| Updated on: Jan 30, 2025 | 6:27 AM
Share

গুয়াহাটি: ভয়ঙ্কর। প্রতিবেশীর লালসার শিকার যুবতী। বাড়িতে ঢুকে জোর করে ধর্ষণের অভিযোগ। যুবতীর দুই সন্তানের সামনেই তার মুখে, শরীরে অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত। বর্তমানে ওই যুবতীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। পলাতক অভিযুক্ত।

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে অসমের কাছার জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ জানুয়ারি এই ঘটনাটি ঘটে। বছর তিরিশের ওই যুবতী তাঁর দুই সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। কোনও কারণে প্রতিবেশী যুবকের সঙ্গে বচসা শুরু হয়।

ঝামেলার মাঝেই অভিযুক্ত যুবক জোর করে যুবতীর ঘরে ঢুকে আসে এবং নৃশংস অত্যাচার চালায়। যুবতীর স্বামী বিকেলে ফিরে এসে দেখেন, স্ত্রী হাত-পা, মুখ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তাঁর শরীরে অ্যাসিড জাতীয় কোনও কিছু ঢালা।  যন্ত্রণায় ছটফট করছেন স্ত্রী। দ্রুত স্ত্রীকে নিয়ে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতী। তাঁর অবস্থা সঙ্কটজনক।

অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রতিবেশী। তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হবে। তারপরই জানা যাবে যে তাঁকে ধর্ষণ করা হয়েছে কি না।

Follow Us