AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Drugs Recovery: গোপনাঙ্গে বারবার হাত! গাড়ির ভিতরে মহিলার হাবভাব দেখেই সন্দেহ হয়েছিল…পোশাক খোলাতেই যা পাওয়া গেল, স্তম্ভিত পুলিশও

Police Investigation: এমডিএমএ এক্সটেসি নামেও পরিচিত। এর এক একটি ট্যাবলেটের দামই ২০ থেকে ৩০ ডলার হয়। ভারতীয় মুদ্রায় যার দাম ১৬০০ থেকে ২৫০০ টাকা। এই নিষিদ্ধ মাদক সেবনে শরীরে প্রায় ৬ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত প্রভাব থাকে।  

Drugs Recovery: গোপনাঙ্গে বারবার হাত! গাড়ির ভিতরে মহিলার হাবভাব দেখেই সন্দেহ হয়েছিল...পোশাক খোলাতেই যা পাওয়া গেল, স্তম্ভিত পুলিশও
প্রতীকী চিত্র।Image Credit: Chatgpt
| Updated on: Jun 28, 2026 | 1:05 PM
Share

তিরুবনন্তপুরম: এমনও করতে পারে! বুদ্ধি দেখে অবাক পুলিশ। রুটিন গাড়ি তল্লাশি চালাতে গিয়ে যা মিলল, তাতে চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা পুলিশের। হাতেনাতে ধরা হল চারজনকে। পরে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। কী অপরাধে জানেন?

মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ল সাতজন। তবে পুলিশ হতবাক তাদের মাদক পাচার করার পদ্ধতি দেখে। মহিলার গোপনাঙ্গ থেকে উদ্ধার হল মাদক। কেরলের ত্রিশূরে এই ঘটনা ঘটেছে। দুই মহিলা সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মহিলাদের মধ্যে একজন তাঁর গোপনাঙ্গে দুই গ্রাম সিন্থেটিক ড্রাগ লুকানো ছিল।

ডিস্ট্রিক অ্যান্টি নারকোটিক স্পেশাল অ্যাকশন ফোর্স রাজ্য জুড়ে অভিযান চালাচ্ছিল। ত্রিশূরের ভানিয়ারপারাতে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় একটি সুইফ্ট গাড়িকে দাঁড় করানো হয়। পালাক্কড়ের একটি রিসর্ট থেকে ত্রিশূর যাচ্ছিল গাড়িটি। তল্লাশির সময় এক মহিলার গোপনাঙ্গ থেকে এমডিএমএ (MDMA) উদ্ধার করা হয়। এরপরই আরও গভীরে তদন্ত শুরু করা হয়।

জেরা করে ধৃত ওই মহিলার বাড়ি থেকে আরও ১৮ গ্রাম এমডিএমএ উদ্ধার করা হয়। জানা যায়, ধৃতদের একটি অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেশন ওয়ার্কশপও আছে। সেখানে তল্লাশি চালিয়ে ২৮৮ গ্রাম এমডিএমএ উদ্ধার করা হয়। এক একটি কভারের ভিতরে তিনটি করে প্যাকেট লুকানো ছিল। এরপরে পুলিশ আরও তিনজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মোট ৩০৮ গ্রাম এমডিএমএ উদ্ধার করা হয়। সাম্প্রতিক সময়ে এটাই সবথেকে বড় মাদক উদ্ধার অভিযান ছিল।

উল্লেখ্য, এমডিএমএ এক্সটেসি নামেও পরিচিত। এর এক একটি ট্যাবলেটের দামই ২০ থেকে ৩০ ডলার হয়। ভারতীয় মুদ্রায় যার দাম ১৬০০ থেকে ২৫০০ টাকা। এই নিষিদ্ধ মাদক সেবনে শরীরে প্রায় ৬ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত প্রভাব থাকে।

Follow Us