AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Leader Arrested: মোটা টাকার বিনিময়ে হাসপাতালে পাকা চাকরির টোপ, সরকার বদলাতেই খেলা শেষ তৃণমূল নেতার

TMC Leader in Bankura: বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত এলাকার দাপুটে তৃনমূল নেতা হিসাবে পরিচিত ছিলেন ভাইজান আলী মণ্ডল। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চাকরি করে দেওয়ার নাম করে এক যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ ওঠে।

TMC Leader Arrested: মোটা টাকার বিনিময়ে হাসপাতালে পাকা চাকরির টোপ, সরকার বদলাতেই খেলা শেষ তৃণমূল নেতার
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 28, 2026 | 12:57 PM
Share

বাঁকুড়া: রাজ্যে সরকার বদলাতেই জোরদার অ্যাকশনে পুলিশ। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। গতকাল ভাইজান আলী মণ্ডল নামের ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে ওন্দা থানার পুলিশ। ধৃত ভাইজান আলী মণ্ডল ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমানে ওন্দা পঞ্চায়েত সমিতির সদস্য। এদিনই তাঁকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও চলছে চাপানউতোর। 

বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত এলাকার দাপুটে তৃনমূল নেতা হিসাবে পরিচিত ছিলেন ভাইজান আলী মণ্ডল। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চাকরি করে দেওয়ার নাম করে এক যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, মোটা অঙ্কের টাকা নিলেও ওই যুবকের চাকরি হয়নি। যে টাকা দিয়েছিলেন সেই টাকা ফেরতও পাননি ওই যুবক। 

টাকা ফেরত চাইতে গেলে প্রথমে ভাইজান আলী মণ্ডল টালবাহানা শুরু করে। পরে ওই যুবককে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারী বলছেন, শাসক দলের নেতা হওয়ায় এতদিন ভাইজান আলীর বিরুদ্ধে অভিযোগ জানানোর সাহস পাননি তিনি। রাজ্যে পালাবদলের পর পরিস্থিতি বদলাতেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। ওন্দা থানায় দায়ের হয় অভিযোগ। অভিযোগ পেতেই পুরোদমে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। তদন্তে নেমে শনিবার রাতে ওন্দা থানার পুলিশ ভাইজান আলীকে গ্রেফতার করে। তাঁকে হেফাজতে নিয়েই ঘটনার মূলে যেতে চাইছে পুলিশ। তাঁর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন