AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yuva Shakti Bharosa Card: এই নথি না থাকলে পাবেন না যুবশক্তি ভরসা কার্ডের ৩ হাজার টাকা? জেনে নিন কোথায়, কীভাবে আবেদন করবেন?

Yuva Shakti Bharosa Card Application: জানা গিয়েছে, যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য নথি হিসেবে ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন। যদিও, কী কী নথি প্রয়োজন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি রাজ্য সরকার। তবে, অনেকে মনে করছেন, আবেদনে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য আগের থেকেই ডিগ্রি সার্টিফিকেটের মতো প্রয়োজনীয় নথি সংগ্রহ করে রাখার কাজ শুরু করে দিয়েছেন শিক্ষিত বেকার যুবক-যুবতীরা।

Yuva Shakti Bharosa Card: এই নথি না থাকলে পাবেন না যুবশক্তি ভরসা কার্ডের ৩ হাজার টাকা? জেনে নিন কোথায়, কীভাবে আবেদন করবেন?
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Jul 18, 2026 | 6:49 PM
Share

কলকাতা: শুভেন্দু-সরকারের (CM Suvendu Adhikari) আমলে রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana 2026)। জুন মাস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে তিন হাজার টাকা। এদিকে, বিজেপি সরকার বেকার যুবদের জন্য ‘যুবশক্তি ভরসা কার্ড’ (Yuva Shakti Bharosa Card) প্রকল্পের ঘোষণা করেছে। তবে, এখনও পর্যন্ত তা রাজ্যে চালু হয়নি। অক্টোবরে চালু হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এরই মধ্যে অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করতে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ভিড় বাড়ছে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের। অনেকে বলছেন, যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদনের জন্য আগেভাগেই সার্টিফিকেট (Degree Certificate) সংগ্রহ করতে শুরু করেছেন যুবরা।

যুবশক্তি ভরসা কার্ডে প্রয়োজনীয় নথি

জানা গিয়েছে, যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য নথি হিসেবে ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন। যদিও, কী কী নথি প্রয়োজন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি রাজ্য সরকার। তবে, অনেকে মনে করছেন, আবেদনে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য আগের থেকেই ডিগ্রি সার্টিফিকেটের মতো প্রয়োজনীয় নথি সংগ্রহ করে রাখার কাজ শুরু করে দিয়েছেন শিক্ষিত বেকার যুবক-যুবতীরা। জানা গিয়েছে, মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের লাইন বাড়ছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের তরফে ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহের নিয়মাবলিও প্রকাশ করা হয়েছে।

কীভাবে মিলবে ডিগ্রি সার্টিফিকেট?

  • গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলীতে বলা বয়েছে, অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেটের জন্য নির্ধারিত আবেদনপত্র পূরণ করে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এগজামিনেশনস-এর কাছে জমা দিতে হবে।
  • প্রভিশনাল সার্টিফিকেটের ক্ষেত্রে নির্ধারিত ফর্ম কলেজের অধ্যক্ষ বা সংশ্লিষ্ট বিভাগের প্রধানের মাধ্যমে ফরওয়ার্ড করে জমা দিতে হবে। এই নিয়ম মূলত স্নাতকোত্তর (পোস্ট গ্র্যাজুয়েট) পড়ুয়াদের জন্য প্রযোজ্য।

যদিও, কলকাতা বিশ্ববিদ্য়ালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বর্ধমান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়গুলিতে কী নিয়ম, তা সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকেই জানা যাবে।

কী কী নথি লাগবে?

আবেদনের সঙ্গে যে নথিগুলি জমা দিতে হবে, সেগুলি হল

  • ফাইনাল মার্কশিটের ফটোকপি
  • রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডের কপি
  • সরকারি পরিচয়পত্রের (আইডি প্রুফ) কপি
  • নথি যাচাইয়ের জন্য ফাইনাল মার্কশিটের আসল কপি সঙ্গে রাখতে হবে।

কারা পাবেন যুবশক্তি ভরসা কার্ড?

  • আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
  • বেকার স্নাতকদের মাসে ৩ হাজার টাকা এবং অন্যান্য যোগ্য বেকারদের দুই হাজার টাকা আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।
  • পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে।
  • অন্য কোনও সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।

কীভাবে আবেদন করবেন?

যুবশক্তি ভরসা কার্ড নিয়ে যুবদের মধ্যে উন্মাদনা বেড়েছে। তবে, এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অনলাইন আবেদন পোর্টালও খোলা হয়নি। অর্থাৎ, বর্তমানে যুবশক্তি ভরসা কার্ডের জন্য কোনও আবেদন গ্রহণ করা হচ্ছে না। তবে আবেদন শুরু হলে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই অনেক শিক্ষিত বেকার যুবরা আগেভাগে প্রয়োজনীয় শিক্ষাগত নথি সংগ্রহ করে রাখছেন।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন