AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek on BJP: ‘যদি বেঁচে থাকি সুদে-আসলে ২০৩১-এ ফেরত দেব’, আবার হুমকি দিচ্ছেন অভিষেক?

Abhisehk Banerjee: তিনি আরও বলেন, "যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে হারেন তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শী হিসাবে পার্টি অফিস যখন ভাঙা হচ্ছে। বিজেপির গুণ্ডারা মুখ ঢেকে সব ভেঙে দিচ্ছে। আমরা আগামী দিন এই মামলা নিয়ে কোর্টে যাব।" 

Abhishek on BJP: 'যদি বেঁচে থাকি সুদে-আসলে ২০৩১-এ ফেরত দেব', আবার হুমকি দিচ্ছেন অভিষেক?
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 18, 2026 | 6:48 PM
Share

কলকাতা: আমতলায় দলের ‘বেআইনি’ কার্যালয় ভাঙতেই অগ্নিশর্মা ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিযোগ, বেআইনি ভাবে দখল করে এই তৃণমূলের পার্টি অফিসটি গড়ে উঠেছিল। সংশ্লিষ্ট পার্টি অফিসটির বিষয়ে অভিযোগ জমা পড়তেই জেলা প্রশাসনের তরফে পাঠানো হয় নোটিস। সেই নোটিস অনুযায়ী হাজির না হওয়ায় শনিবার তিনটি বুলডুজার ভেঙে দেয় সেই কার্যালয়। এরপরই এ বিষয়ে বিকেলে মুখ খুললেন এলাকার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারির সুরে তিনি বললেন, “প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।”

পালা বদলের পর একটা নয় অভিষেকের ঘাড়ে ঝুলছে একাধিক মামলা। জেলা-কলকাতা সব জায়গায় বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে FIR হয়েছে। এর মধ্যে তাঁর ‘ডিজে বাজানো’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় বেশ জর্জরিত অভিষেক। এমতাবস্থায় এদিন আমতলার তৃণমূল পার্টি অফিস ভাঙার প্রসঙ্গে প্রতিক্রিয়া চাওয়া হলে সংবাদ মাধ্যমের সামনে দৃশ্যতই ক্ষুব্ধ অভিষেক জানিয়ে দেন, ২০৩১-এ তাঁরা ক্ষমতায় ফিরলে ঠিক একই ভাবে মামলা-মোকদ্দমা ও আইনি পদক্ষেপের মাধ্যমে পাল্টা জবাব দেওয়া হবে। তিনি বলেন, “প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে বিজেপি নেতারা যেন ভুলে না যান।”

আমতলার এই পার্টি অফিসটির প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বলেন, “যদি সর্বশক্তিমান ঈশ্বরের দয়ায় বেঁচে থাকি, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় ৩১ ফিরিয়ে দেব সুদ সমেত। কথা দিয়ে গেলাম।” তৃণমূল সাংসদের অভিযোগ সুরে বলেন, ” এর পিছনে বিজেপি নেতারই রয়েছেন। প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে। তাঁদের প্রত্যক্ষদর্শী হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে। এখন যদি ভিতরে কিছু প্লান্ট করে দেওয়া হয় তার দায় কার?”

তিনি আরও বলেন, “যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে হারেন তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শী হিসাবে পার্টি অফিস যখন ভাঙা হচ্ছে। বিজেপির গুণ্ডারা মুখ ঢেকে সব ভেঙে দিচ্ছে। আমরা আগামী দিন এই মামলা নিয়ে কোর্টে যাব।”

প্রসঙ্গত, ক্ষমতায় থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচরণ, চলন-বলন, কথার ধরন খুব ঔদ্ধত্যপূর্ণ সে নিয়ে আগেই অভিযোগ করেছিলেন বিরোধীদের একাংশ। শুধু বিরোধী বলা ভুল, এই একই অভিযোগে পালা-বদলের পর তাঁরই দলের বিক্ষুব্ধরা দল ছেড়েছেন। তৃণমূল ক্ষমতাচ্যূত হওয়া পরও তাঁর যে স্বভাব এখনও বদলায়নি তেমনই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন