Supreme Court: ‘আজকাল অনেক স্ত্রীই এই কাজ করছেন…’, কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির
Divorce Case: বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। আবেদনকারী মহিলা অসম থেকে উত্তর প্রদেশের গাজিয়াবাদে মামলা সরানোর আবেদন জানিয়েছিলেন। তিনি জানিয়েছেন, স্বামীর সঙ্গে একাধিক আইনি লড়াই চলছে গাজিয়াবাদে। কিন্তু শুধুমাত্র মানহানির মামলা হয়েছে অসমে।

নয়া দিল্লি: স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য সমস্যা হতেই পারে। তাই বলে স্বামী যে সংস্থায় কর্মরত, সেখানে কেন অভিযোগ জানাবেন স্ত্রী! প্রশ্ন তুলল শীর্ষ আদালত। একটি মানহানির মামলা স্থানান্তরিত করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এক মহিলা। সেই মামলাতেই উঠে আসে বিচারপতির এই বক্তব্য।
বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। আবেদনকারী মহিলা অসম থেকে উত্তর প্রদেশের গাজিয়াবাদে মামলা সরানোর আবেদন জানিয়েছিলেন। তিনি জানিয়েছেন, স্বামীর সঙ্গে একাধিক আইনি লড়াই চলছে গাজিয়াবাদে। কিন্তু শুধুমাত্র মানহানির মামলা হয়েছে অসমে।
স্বামী ভারতীয় বায়ুসেনায় কর্মরত। মানহানির মামলার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ওই মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে এয়ার ফোর্সকে চিঠি দিয়েছিলেন ওই মহিলা। সেখানে তিনি দাবি করেন, তাঁর স্বামী এয়ার ফোর্সের নিয়ম ভেঙে ব্যক্তিগতভাবে একটা ব্যবসা চালান। মহিলার দাবি, তাঁর ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে এয়ার ফোর্সের হেলমেট চুরি করার অভিযোগ তুলেছিলেন তাঁর স্বামী। এর প্রত্যুত্তরেই এই অভিযোগ জানান তিনি।
এই শুনানি চলাকালীন বিচারপতি বি ভি নাগারত্ন পর্যবেক্ষণে বলেন, “অনেক স্ত্রীই আজকাল এমনটা করছেন। নিয়োগকারী সংস্থার কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন। সে ক্ষেত্রে স্বামীদের বরখাস্ত করা হতে পারে। ডিভোর্স তো আলাদা বিষয়, কিন্তু চাকরি যাওয়া তো জীবনধারণের প্রশ্ন।” এমনকী পরবর্তীকালে ভরনপোষণের দায়িত্ব নেওয়াও সমস্যা হতে পারে বলে মন্তব্য করেছেন বিচারপতি।
