AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026 Final: বিশ্বকাপ ফাইনালের আগে দূষণের কালো মেঘ নিউ জার্সিতে, ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প!

Donald Trump: বিশ্বকাপ ফাইনালের আগে আয়োজক সংস্থা, দুই দলের ফুটবলাররা ও আবহাওয়াবিদরা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাতাসের মানের উপর কড়া নজর রাখছেন। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখতে প্রায় ৮০ হাজার দর্শক মাঠে থাকার কথা। তবে বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরু হওয়ার সময় বায়ুর মান মাঝারি থাকতে পারে।

FIFA World Cup 2026 Final: বিশ্বকাপ ফাইনালের আগে দূষণের কালো মেঘ নিউ জার্সিতে, ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প!
প্রেসিডেন্ট ট্রাম্পImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 18, 2026 | 6:31 PM
Share

আমেরিকা : আর কয়েক ঘন্টা পরেই বিশ্বকাপ ফাইনাল (FIFA World Cup 2026)। সেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন (Argentina vs Spain)। তবে এর মধ্যে সমস্যা দেখা দিয়েছে পরিবেশ নিয়ে। কারণ, কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে নিউ ইয়র্ক। এর জন্য দায়ী কানাডা। কারণ, কানাডার প্রায় শতাধিক জায়গায় দাবানল জ্বলছে। সেখানকার ধোঁয়াতেই বিপাকে নিউ ইয়র্ক শহরের বাসিন্দারা। ইতিমধ্যেই নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি (Zohran Mamdani) এই ধোঁয়ার কারণে বাসিন্দাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এবার এই বিষয়ে মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন,“আমেরিকাতে অপ্রয়য়োজনীয়ভাবে নোংরা, দূষিত ও অস্বাস্থ্যকর বাতাস ঢুকছে। এই বাতাসের ফলে নিউ ইয়র্কের জনজীবনের উপর খারাপ প্রভাব পড়ছে।” তিনি আরও অভিযোগ করেন, “কানাডার দাবানলের ধোঁয়াই এই পরিস্থিতির জন্য দায়ী।” পাশাপাশি, ধোঁয়ার কারণে কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

বিশ্বকাপ ফাইনালের আগে আয়োজক সংস্থা, দুই দলের ফুটবলাররা ও আবহাওয়াবিদরা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাতাসের মানের উপর কড়া নজর রাখছেন। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখতে প্রায় ৮০ হাজার দর্শক মাঠে থাকার কথা। তবে বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরু হওয়ার সময় বায়ুর মান মাঝারি থাকতে পারে। তবে শোনা গিয়েছে, ম্যাচ শুরুর আগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নিউ জার্সিতে।

স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনো স্বীকার করেছেন, দাবানলের ধোঁয়া উপেক্ষা করা সম্ভব নয়। তিনি বলেন,“আমরা ধোঁয়া চোখে দেখতে পাচ্ছি, এমনকি গন্ধও পাচ্ছি।” তবে তিনি জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছেন না স্পেনের ফুটবলাররা। তাঁদের সম্পূর্ণ মনোযোগ ফাইনাল ঘিরেই। তবে ফিফার মতে, বিশ্বকাপ ফাইনাল কোনও বাধা ছাড়াই অনুষ্ঠিত হবে। শুক্রবার নিউ ইয়র্কে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর সঙ্গে দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজনেই এই বিশ্বকাপ আয়োজন নিয়ে খুব খুশি এবং দুজনেই চান, সেরা দল যেন চ্যাম্পিয়ন হয়। তবে, কানাডার এই আবহাওয়া এখনই চিন্তায় ফেলছে ফিফাকে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন