AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পায়ের পাতায় ১০টা পেরেক গাঁথা, নাইট ড্রেসেই রাস্তায় যুবতীকে যে অবস্থায় পাওয়া গেল, তাতে বাকরুদ্ধ বাসিন্দা থেকে পুলিশ

Crime: যুবতীর পরনে শুধু নাইট ড্রেস ছিল। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পায়ের পাতা ফুটো করে গেঁথে দেওয়া আছে বড় বড় পেরেক। যুবতীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।

পায়ের পাতায় ১০টা পেরেক গাঁথা, নাইট ড্রেসেই রাস্তায় যুবতীকে যে অবস্থায় পাওয়া গেল, তাতে বাকরুদ্ধ বাসিন্দা থেকে পুলিশ
প্রতীকী চিত্রImage Credit: X
| Updated on: Mar 07, 2025 | 8:19 AM
Share

পটনা: খুন করা আজকাল যেন জলভাত হয়ে গিয়েছে। পান থেকে চুন খসলেই খুন! এবার রাস্তার ধার থেকে উদ্ধার হল এক যুবতীর দেহ। যুবতীর পরনে ছিল নাইট ড্রেস। তবে চমকে দেওয়ার মতো বিষয় হল, যুবতীর দুই পায়ের পাতায় পেরেক গাঁথা ছিল। দুই পা মিলিয়ে ১০-১১টি পেরেক গাঁথা ছিল বলেই জানা গিয়েছে।

ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দায়। সেখানে বাহাদুর গ্রামে একটি বড় সড়কের ধারে যুবতীর দেহ পড়ে থাকতে দেখা যায়। পথচলতি মানুষই প্রথম বিষয়টি লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে যুবতীর দেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবতীর পরনে শুধু নাইট ড্রেস ছিল। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পায়ের পাতা ফুটো করে গেঁথে দেওয়া আছে বড় বড় পেরেক। যুবতীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে দেহ পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে।

খুনের কারণ এখনও স্পষ্ট না হলেও, প্রাথমিকভাবে অনুমান, ধর্ষণ করেই খুন করা হয়েছে যুবতীকে। অভিযুক্ত তার চেনা-পরিচিতি হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিস্তারে জানা যাবে।

এদিকে, এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে কে বা কারা যুবতীকে মারল এবং তার দেহ এভাবে রাস্তার ধারে ফেলে গেল, তাতে স্তম্ভিত সকলে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?