AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cast certificate: ২০১১ সাল থেকে দেওয়া সব কাস্ট সার্টিফিকেটের যাচাই শুরু, এখনই সন্দেহের তালিকায় প্রায় ৪৫,০০০

Nabanna: নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, ১৩৫টি কাস্ট সার্টিফিকেটের মধ্যে উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান জেলায় সব থেকে বেশি শংসাপত্র বাতিল হয়েছে। এখানে উল্লেখ্য, রাজ্যে ওবিসি, এসটি-এসসি সার্টিফিকেট নিয়ে তৃণমূল সরকারে থাকাকালীন দুর্নীতি করেছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল।

Cast certificate: ২০১১ সাল থেকে দেওয়া সব কাস্ট সার্টিফিকেটের যাচাই শুরু, এখনই সন্দেহের তালিকায় প্রায় ৪৫,০০০
নবান্নImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2026 | 8:04 AM
Share

কলকাতা: তৃণমূল (TMC) আমলে ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় পদক্ষেপ নতুন সরকারের। সন্দেহের তালিকায় ৪৫ হাজারের বেশি শংসাপত্র। গত পনেরো বছরে ইস্যু হওয়া জাতিগত শংসাপত্রের ফের যাচাই শুরু করেছে ‘অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর’।

নবান্ন সূত্রে খবর, নতুন করে শংসাপত্র যাচাই শুরু হতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ২২ হাজার ১১৭টি জাতিগত শংসাপত্র পুনর্যাচাই চলেছে। এর মধ্যে ৭৬ হাজার ৭৫০টি বৈধ বলে নিশ্চিত করেছে দফতর। যাচাইয়ের পর ইতিমধ্যেই ১৩৫টি কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে। এর মধ্যে ৮৩টি SC, ৪১ ST ও ১১ OBC শংসাপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, ১৩৫টি কাস্ট সার্টিফিকেটের মধ্যে উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান জেলায় সব থেকে বেশি শংসাপত্র বাতিল হয়েছে। এখানে উল্লেখ্য, রাজ্যে ওবিসি, এসটি-এসসি সার্টিফিকেট নিয়ে তৃণমূল সরকারে থাকাকালীন দুর্নীতি করেছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন তৃণমূল আমলে যে সকল সার্টিফিকেট বিলি করা হয়েছে তা সব যাচাই করতে হবে। এখানেই শেষ নয়, বাঁকুড়ার সভা থেকেও তাঁর সাফ নির্দেশ ছিল কোনওভাবে যদি নথি ভুয়ো প্রমাণিত হয় তাহলে সার্টিফিকেট যাকে দেওয়া হয়েছে এবং যিনি দিয়েছেন উভয়ই গ্রেফতার হবেন। মুখ্যমন্ত্রীর সেই কড়া নির্দেশ মেনেই দ্রুত শংসাপত্র ঝাড়াই-বাছাইয়ের কাজ শুরু করেছে নবান্ন বলে খবর।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?