AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CEC: SIR-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ ২ CP-কে, রাজ্যের আবেদন খারিজ করল কমিশন

CEC: প্রসঙ্গত,পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের ২৫ জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় অবজারভার হিসেবে নিয়োগের তালিকা প্রকাশ করে কমিশন। আর এই তালিকা, তার পাল্টা রাজ্যের পাঠানো তালিকা, আর সেই তালিকা খারিজ হয়ে যাওয়া- গোটা এসআইআর পর্বে এই ঘটনাক্রমেই রাজ্য-কমিশন সংঘাত আরও খানিকটা জোরাল হল বলেই মনে করছেন বিশেষ্ণরা।

CEC: SIR-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ ২ CP-কে, রাজ্যের আবেদন খারিজ করল কমিশন
ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 04, 2026 | 4:15 PM
Share

কলকাতা: ভিন রাজ্যে এসআইআর-এ অফিসার নিয়োগেও রাজ্য-কমিশন সংঘাত চরমে। রাজ্যের পাঠানো অফিসারদের নামের তালিকা খারিজ করল নির্বাচন কমিশন। বুধবার একটি মেইল মারফত CEO অফিসকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, যে ১০ জন IPS, IAS-দের যে তালিকা পাঠানো হয়েছিল, সেটাই বহাল থাকবে। তাতে গুরুত্বপূর্ণ হলেন স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-সহ দুই সিপি। নাম রয়েছে হাওড়ার সি পি প্রবীন ত্রিপাঠি, উলগানাথান, সঞ্জয় বানশাল, শুভাঞ্জন দাসের।  সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আবেদন করা হয়েছিল, যেহেতু তাঁরা অত্যন্ত সিনিয়র, তাই তাঁদের বদলে অন্যদের নাম গ্রহণ করা হোক। বুধবার মেইল করে কমিশন স্পষ্ট করে দেয়, যে তালিকা তাঁরা নির্দিষ্ট করেছিলেন, সেটাই বহাল থাকবে।

প্রসঙ্গত,পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের ২৫ জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় অবজারভার হিসেবে নিয়োগের তালিকা প্রকাশ করে কমিশন। আর এই তালিকা, তার পাল্টা রাজ্যের পাঠানো তালিকা, আর সেই তালিকা খারিজ হয়ে যাওয়া- গোটা এসআইআর পর্বে এই ঘটনাক্রমেই রাজ্য-কমিশন সংঘাত আরও খানিকটা জোরাল হল বলেই মনে করছেন বিশেষ্ণরা। আগামী বৃহস্পতিবার দিল্লিতে শুরু হচ্ছে অবজারভারদের ট্রেনিং। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত ব্রিফিং বৈঠক ৫ ও ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

নির্বাচনের সময়ে আইপিএস-আইএএস পদমর্যাদার আধিকারিকদের বাইরে পর্যবেক্ষক হিসাবে পাঠানো কমিশনের নিয়মের মধ্যেই পড়ে। কিন্তু কোনও রাজ্যের স্বরাষ্ট্রসচিব কিংবা সিপি পদমার্যাদার তালিকার আধিকারিকদেরও ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসাবে পাঠানো হয়েছে, এ নিদর্শন খুব একটা দেখা যায় না।