AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train: ৪২ দিন ৩০ জোড়া লোকাল বাতিল হাওড়ায়, ভোগান্তির মাঝেই বড় সুখবর দিচ্ছে রেল, আজই শুরু হয়ে গেল কাজ

Local Train: চলছে চার জোড়া স্পেশ্যাল ট্রেন। এদিন থেকেই সেই ট্রেনগুলি চলছে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। হাওড়া ব্যান্ডেল শাখায় সকাল ও সন্ধ্যে আপ-ডাউনে চলবে এই ট্রেনগুলি। তবে তাতে ভোগান্তি শেষ পর্যন্ত কতটা কমবে তা নিয়ে সন্দিহান নিত্যযাত্রীরা।

Local Train: ৪২ দিন ৩০ জোড়া লোকাল বাতিল হাওড়ায়, ভোগান্তির মাঝেই বড় সুখবর দিচ্ছে রেল, আজই শুরু হয়ে গেল কাজ
কী বলছেন যাত্রীরা? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 28, 2024 | 10:28 AM
Share

কলকাতা: কখনও ওভারহেড, কখনও রেল ট্র্যাকের কাজ, কখনও সিগন্যালিং, বিগত কয়েক বছর ধরেই কখনও হাওড়া তো কখনও শিয়ালদহ শাখায় জোরকদমে কাজ করছে রেল। আর তার জেরেই বাতিল থাকছে গুচ্ছ গুচ্ছ ট্রেন। চরমে উঠছে যাত্রীগের ভোগান্তি। এরইমধ্যে লিলুয়া ও হাওড়া স্টেশনের মাঝে রেল ওভারব্রিজ সম্প্রসারণের কাজের জন্য প্রায় ৩০ জোড়া লোকাল ট্রেনসহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। হাওড়া ব্যান্ডেল শাখায় ৪২ দিন ৩০ জোড়া লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকছে। অফিস টাইমে সবথেকে বেশি দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। আর তাঁদের কথা মাথায় রেখেই এবার অসুবিধা কিছুটা কম করতে নতুন উদ্যোগ নিয়েছে রেল। 

চলছে চার জোড়া স্পেশ্যাল ট্রেন। এদিন থেকেই সেই ট্রেনগুলি চলছে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। হাওড়া ব্যান্ডেল শাখায় সকাল ও সন্ধ্যে আপ-ডাউনে চলবে এই ট্রেনগুলি। তবে তাতে ভোগান্তি শেষ পর্যন্ত কতটা কমবে তা নিয়ে সন্দিহান নিত্যযাত্রীরা। এই শাখায় রোজ যাতায়াত করেন কান্তি চক্রবর্তী। চিন্তায় তিনিও।  বলছেন, “প্রচুর সমস্যা হচ্ছে। সকলেরই সমস্যা। অফিসে তো ঠিক টাইমে পৌঁছানো যাচ্ছে না। বসের বকুনি খেতে হচ্ছে। স্পেশ্যাল ট্রেন চালানো হলে খুবই ভাল। কিন্তু, তাতে কতটা সমস্যা সমাধান হোক দেখা যায়। এখন তো আমরা সমস্যায় পড়ছি। রেল কাজ করছে করুক। কিন্তু, ট্রেন যাতে টাইমে চলে সেটা দেখা হোক।” 

আর এক যাত্রী শ্রেয়া ঘোষ বলছেন, “স্পেশ্যাল ট্রেনে কিছুটা হলেও সমস্যা মিটবে। তবে পুরোপুরিভাবে যে ভোগান্তি শেষ হবে এতে তা তো নয়। তবে সকাল বিকালের দিকে দেওয়ায় অফিস যাত্রীদের কিছুটা সুবিধা হবে।” 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?