AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: বিমানে ওঠার আগেই কলকাতা বিমানবন্দরে হইচই, যাত্রীরা দেখেন…

Dumdum: বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রীর ভার্টিগো রয়েছে। ভার্টিগো মূলত মাথা ঘোরার সমস্যা। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। এর জেরে শরীরের ভারসাম্য ব্যাহত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কানের ভিতরের কোনও সমস্যার কারণে ভার্টিগো হয়।

Kolkata Airport: বিমানে ওঠার আগেই কলকাতা বিমানবন্দরে হইচই, যাত্রীরা দেখেন...
কলকাতা বিমানবন্দর।
| Edited By: | Updated on: Sep 10, 2024 | 1:46 PM
Share

কলকাতা: প্লেন ধরার তাড়াহুড়ো যাত্রীদের। সিকিউরিটি চেকিংয়ের পর বিমানের দিকে এগোচ্ছেন যাত্রীরা। আচমকাই বিকট শব্দ, যাত্রীদের হইহই। দেখা যায়, এক যাত্রী বিমানবন্দরের মেঝেতে পড়ে। এই ঘটনা ঘিরে সোমবার কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য ছড়ায়।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

কলকাতা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর ৬ই ৬৫২৮ বিমান ধরার কথা ছিল বছর ৪৩-এর ওই যাত্রীর। তাঁরই পিছনে আরও দু’জন ছিলেন। গেটে সিকিউরিটি চেকিংয়ের পর তিনজন যাত্রী বিমানবন্দরে প্রবেশ করেন।

এর কিছু পরই হঠাৎই এক যাত্রী মেঝেতে পড়ে যান। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন সকলে। খবর দেওয়া হয় বিমানবন্দরে নিযুক্ত মেডিক্যাল টিমকেও। তারাই প্রাথমিক চিকিৎসা করে।

বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রীর ভার্টিগো রয়েছে। ভার্টিগো মূলত মাথা ঘোরার সমস্যা। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। এর জেরে শরীরের ভারসাম্য ব্যাহত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কানের ভিতরের কোনও সমস্যার কারণে ভার্টিগো হয়। সাধারণত পেরিফেরাল ভার্টিগোরই শিকার হন মানুষ। কানের সমস্যা থেকে হতে পারে। আবার ভেস্টিবুলার নার্ভও এই সমস্যার কারণ। ওই বিমান যাত্রীর অন্য শারীরিক সমস্যাও ছিল। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর উড়ানের উপযুক্ত বলে জানান ডাক্তাররা। এরপরই দুই সহযাত্রীর সঙ্গে হায়দরাবাদের বিমানে রওনা দেন ওই যাত্রী।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু