AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HMPV: শেষমেশ কলকাতায় এসে গেল, আক্রান্ত সাড়ে ৫ মাসের শিশু

HMPV: চিনের নয়া এই ভাইরাসে আক্রান্তের খোঁজ এদিন পাওয়া যায় ভারতে। কলকাতার আগে দেশের তিন শিশুর শরীরে HMP ভাইরাস পাওয়া যায়। তিন শিশুর মধ্যে ২ জন কর্নাটকের। আর একজন গুজরাটের। এবার কলকাতায় পাওয়া গেল এই ভাইরাসে আক্রান্তের খোঁজ।

HMPV: শেষমেশ কলকাতায় এসে গেল, আক্রান্ত সাড়ে ৫ মাসের শিশু
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jan 06, 2025 | 4:26 PM
Share

কলকাতা: শেষমেশ কলকাতায় পৌঁছে গেল এইচএমপি ভাইরাস। পাঁচমাসের এক শিশু HMP ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে দেশে আরও তিন শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এবার কলকাতায় এসে গেল এই ভাইরাস।

চিনের নয়া এই ভাইরাসে আক্রান্তের খোঁজ এদিন পাওয়া যায় ভারতে। কলকাতার আগে দেশের তিন শিশুর শরীরে HMP ভাইরাস পাওয়া যায়। তিন শিশুর মধ্যে ২ জন কর্নাটকের। আর একজন গুজরাটের। এদিন সকালেই ওই তিনশিশুর এইচএমপি ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পজিটিভ আসে। ওই তিন শিশুর কারও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। কীভাবে তারা আক্রান্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই পরিস্থিতিতে কলকাতায় এইচএমপি ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেল হল। সাড়ে ৫ মাসের এক শিশুর শরীরে এই ভাইরাসের হদিস পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। কলকাতায় বাড়ি হলেও কর্মসূত্রে ওই শিশুর পরিবার মুম্বইয়ে থাকে। ওই শিশুর পরিবার নভেম্বরে মুম্বই থেকে কলকাতায় আসে। সেইসময় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপাতত সে সুস্থ রয়েছে। তবে তার এইচএমপি ভাইরাসের রিপোর্ট পজিটিভ।

কলকাতায় এইচএমপি ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেলেও এই নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই বলে জানালেন চিকিৎসক সুমন পোদ্দার। তিনি বলেন, HMP ভাইরাস নতুন নয়। এখনই উদ্বেগের মতো কিছু হয়নি। একদম শিশুদের ক্ষেত্রে নিমোনিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে।

Follow Us
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান