Abhishek Banerjee: গণনার মাঝে হেস্টিংসে পৌঁছতেই চলে যেতে বলা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

TMC: এদিন বিকেলে ভবানীপুরের দুই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী দু’জনেই ফোন নিয়ে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ ওঠে। তারপরই বড় নির্দেশ দেয় নির্বাচন কমিশন। দুই প্রার্থীর ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের এজেন্টদের মারধর করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে।

Abhishek Banerjee: গণনার মাঝে হেস্টিংসে পৌঁছতেই চলে যেতে বলা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

May 04, 2026 | 5:11 PM

কলকাতা: গণনার দিন সময় যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। কোথাও পার্টি অফিস দখলের অভিযোগ, কোথাও গণনাকেন্দ্রে উত্তেজনা। এরই মধ্যে শাখওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্রে পৌঁছে যান বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে, হেস্টিংসে পৌঁছে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু সেখান থেকে চলে যেতে বলা হয় তাঁকে।

অভিষেকের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, এদিন হেস্টিংসের গণনাকেন্দ্রের নিজের নিরাপত্তারক্ষীদের নিয়ে হাজির হয়েছিলেন তিনি। প্রথমত, প্রার্থী না হয়ে গণনাকেন্দ্রে যাওয়ার নিয়ম নেই, দ্বিতীয়ত ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে যাওয়া যায় না। দুই নিয়ম লঙ্ঘন করার কারণেই তাঁকে চলে যেতে বলা হয়েছে। আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্সে চলছে মহেশতলা, মেটিয়াবুরুজ, বজবজ, যাদবপুর এবং টালিগঞ্জের ভোটগণনা।

এদিন বিকেলে ভবানীপুরের দুই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী দু’জনেই ফোন নিয়ে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ ওঠে। তারপরই বড় নির্দেশ দেয় নির্বাচন কমিশন। দুই প্রার্থীর ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের এজেন্টদের মারধর করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে।

Follow Us