AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: পিছোচ্ছে না, ১৫ তারিখেই হবে অভিষেকের বৈঠক!

Abhishek Banerjee: রবিবার ফের সব নেতাদের জানানো হয়েছে, বৈঠকে হবে ১৫ তারিখেই। ওই দিন বিকাল চারটেয় ভার্চুয়ালি বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।বৈঠকে যোগ দেওয়ার কথা তৃণমূলের জেলা সভাপতি , চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিদের।

Abhishek Banerjee: পিছোচ্ছে না, ১৫ তারিখেই হবে অভিষেকের বৈঠক!
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 09, 2025 | 9:08 PM
Share

কলকাতা: ভোটের তালিকা যাচাইয়ের বৈঠকের দিন পিছবে। বৈঠক হবে ১৫ মার্চই। ভোটার তালিকা যাচাইয়ের কাজে জেলায় জেলায় তৈরি কোর কমিটি স্থগিত হয়ে যাওয়ার পর বৈঠকের বসার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসবেন অভিষেক। বৃহস্পতিবার তৃণমূল কোর কমিটির বৈঠকের দিন স্থির হয়েছিল। প্রথমে জানিয়ে দেওয়া হয়েছিল, বৈঠক হবে ১৫ তারিখ। তবে দোল ও হোলি উৎসবের কারণে বৈঠক ১৬ তারিখ হবে বলে জানানো হয়েছিল।

রবিবার ফের সব নেতাদের জানানো হয়েছে, বৈঠকে হবে ১৫ তারিখেই। ওই দিন বিকাল চারটেয় ভার্চুয়ালি বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।বৈঠকে যোগ দেওয়ার কথা তৃণমূলের জেলা সভাপতি , চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিদের।

রাজ্যে ‘ভুয়ো ভোটার’-এর আশঙ্কার কথা জানিয়ে নেতাজি ইন্ডোরের বৈঠকে দলীয় কর্মীদের পথে নামার বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা যাচাইয়ের কাজে মমতার গঠিত রাজ্য স্তরের কমিটির সদস্য হলেও বৃহস্পতিবারের বৈঠকে ছিলেন না অভিষেক। সুব্রত বক্সীর নেতৃত্বে হয়েছিল বৈঠক।   নেত্রীর এই নির্দেশের পরই জেলা নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্ব বৈঠকে বসেন। বৈঠকে স্থির হয়, সাংগঠনিক জেলাভিত্তিক কমিটি করে ভূতুড়ে ভোটার খোঁজা হবে। মমতার নির্দেশে সেই কমিটিতে পড়ে রেড সিগন্যাল! অর্থাৎ কমিটি স্থগিত করার নির্দেশ দেন নেত্রী।  দলীয় সূত্রে খবর, কমিটি গঠনের এই প্রক্রিয়া সম্পর্কে ‘অবহিত’ ছিলেন না তৃণমূলনেত্রী। এরপরই জানা যায়, জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন  অভিষেক।

Follow Us
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা