AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: এবার নির্বাচন কমিশনের হোয়াটস অ্যাপ চ্যাট শেয়ার অভিষেকের, কী লিখলেন?

তৃণমূল সাংসদ এও লিখেছেন, "স্পেশাল রোল অবজারভার সি. মুরুগান (C. Murugan) একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরাসরি মাইক্রো অবজারভারদের কাছে জন্ম শংসাপত্র গ্রহণযোগ্যতা সংক্রান্ত নির্দেশ দিচ্ছেন। যার উদ্দেশ্য ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সংখ্যা কৃত্রিমভাবে বাড়ানো। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কি সুপ্রিম কোর্টের সেই সুস্পষ্ট নির্দেশ মনে নেই

Abhishek Banerjee: এবার নির্বাচন কমিশনের হোয়াটস অ্যাপ চ্যাট শেয়ার অভিষেকের, কী লিখলেন?
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 18, 2026 | 4:41 PM
Share

কলকাতা: আবারও নির্বাচন কমিশনের (Election Commission) স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একটি হোয়াটস অ্যাপে স্ক্রিন শট শেয়ার করেছেন। তারপর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন স্পেশাল রোল অবজারভার সি মুরুগানকে। অভিষেকের অভিযোগ, মুরুগান সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না। কারণ, হোয়াটস অ্যাপে আবারও নির্দেশ দেওয়া চলছে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশিকা কমিশন মানছে না বলে অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক এবার স্ক্রিনশট ধরে ধরে সি মুরুগানের নাম উল্লেখ করে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে।

অভিষেক কী লিখেছেন?

তৃণমূল সাংসদ লিখেছেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য? হোয়াটসঅ্যাপে নির্দেশ জারি করে নির্বাচন কমিশন কি সত্যিই মনে করছে যে দেশের সর্বোচ্চ আদালত এর নির্দেশ প্রকাশ্যে অমান্য করা যায়? দেশের সর্বোচ্চ আদালত বারবার নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, যথাযথ পদ্ধতি ও সরকারি যোগাযোগের নির্দিষ্ট চ্যানেল অনুসরণের ওপর জোর দিয়েছে। অথচ সাম্প্রতিক ঘটনাবলিতে দেখা যাচ্ছে, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মধ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ হোয়াটসঅ্যাপের মতো অনানুষ্ঠানিক মাধ্যমে আদান-প্রদান করা হচ্ছে— যা কোর্টের নির্দেশের বিরুদ্ধে।”

তৃণমূল সাংসদ এও লিখেছেন, “স্পেশাল রোল অবজারভার সি. মুরুগান (C. Murugan) একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরাসরি মাইক্রো অবজারভারদের কাছে জন্ম শংসাপত্র গ্রহণযোগ্যতা সংক্রান্ত নির্দেশ দিচ্ছেন। যার উদ্দেশ্য ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সংখ্যা কৃত্রিমভাবে বাড়ানো। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কি সুপ্রিম কোর্টের সেই সুস্পষ্ট নির্দেশ মনে নেই— যেখানে বলা হয়েছে, মাইক্রো অবজারভারদের ভূমিকা কেবল সহায়ক, সিদ্ধান্তমূলক নয়? তাহলে কোন নির্দেশে ও কার অনুমোদনে এই বিধিবদ্ধ পদ্ধতি উপেক্ষা করা হচ্ছে?”

প্রসঙ্গত, মঙ্গলবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে এই একই অভিযোগ করেছিলেন। আর এবার খোদ অভিষেক এই প্রসঙ্গে মুখ খুললেন।