AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: তৃণমূলের টিকিটে ভোটে লড়তে চান? এখানে আবেদন করুন

TMC: তৃণমূলের টিকিটে ভোটে লড়তে চান? এখানে আবেদন করুন

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Feb 17, 2026 | 6:07 PM

Share

TMC Candidate: সামনেই বিধানসভা নির্বাচন। আগামী মার্চ মাসের শুরুতেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে শাসক-বিরোধী দলগুলি। কোন দলের কে প্রার্থী হবেন, তা নিয়েও তুঙ্গে চর্চা। এর মধ্যেই তৃণমূল কংগ্রেসের অফিসে এল বিশেষ বাক্স।

সামনেই বিধানসভা নির্বাচন। আগামী মার্চ মাসের শুরুতেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে শাসক-বিরোধী দলগুলি। কোন দলের কে প্রার্থী হবেন, তা নিয়েও তুঙ্গে চর্চা। এর মধ্যেই তৃণমূল কংগ্রেসের অফিসে এল বিশেষ বাক্স। তৃণমূল ভবনে বসানো হয়েছে বায়োডেটা জমা দেওয়ার বিশেষ বাক্স। কীসের বায়োডাটা? আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার।  তৃণমূল কংগ্রেসের যে কোনও সদস্য এই বাক্সে নির্দিষ্ট বিধানসভার উল্লেখ করে প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারেন। রীতি মেনে, দলের পুরোনো নিয়ম মেনেই চালু করা হয়েছে আবেদন বাক্স।