AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘১ পয়সাও যদি দিয়ে থাকেন…’, ‘ওয়ান টু ওয়ান’ ডিবেটে বসার চ্যালেঞ্জ অভিষেকের

Abhishek Banerjee: ভোটের আগে বারবার রাজ্যে আসছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। নরেন্দ্র মোদীও সভা করতে এসে বকেয়া টাকার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। কেন টাকা বন্ধ করা হয়েছে, সে কথা বলতে গিয়ে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন মোদী। এরপরই এক্স মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন অভিষেক।

Abhishek Banerjee: '১ পয়সাও যদি দিয়ে থাকেন...', 'ওয়ান টু ওয়ান' ডিবেটে বসার চ্যালেঞ্জ অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদImage Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 18, 2024 | 5:02 PM
Share

কলকাতা: রাজ্যকে আবাস যোজনার টাকা দেওয়া হয় না। কেন্দ্রীয় সরকারে বিরুদ্ধে একাধিক সভা বা মিছিল থেকে এই নিয়ে সরব হয়েছে তৃণমূল। এবার লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বকেয়া নিয়ে তাঁর সঙ্গে মুখোমুখি বসুক বিজেপি নেতৃত্ব। সম্প্রতি এক্স মাধ্যমে পোস্ট করে বিজেপিকে এই বার্তা দিয়েছেন অভিষেক।

ভোটের আগে বারবার রাজ্যে আসছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। নরেন্দ্র মোদীও সভা করতে এসে বকেয়া টাকার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। কেন টাকা বন্ধ করা হয়েছে, সে কথা বলতে গিয়ে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন মোদী। এরপরই এক্স মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন অভিষেক।

অভিষেক এক্স মাধ্যমে লিখেছেন, ‘মিথ্যা কথা ছড়াবেন না। বিজেপি নেতৃত্বকে বলব, আমার সঙ্গে ওয়ান টু ওয়ান ডিবেটে বসুন। আবাস যোজনা ও এমজিএনআরইডিএ-র ১ টাকাও যদি দিয়ে থাকেন, তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন।’ তাঁর দাবি, ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে হারের পর থেকে আর কোনও টাকা দেয়নি কেন্দ্র।

উল্লেখ্য, ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকার ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন অভিষেক। এই ইস্যুতে বিক্ষোভ দেখাতে দিল্লিও গিয়েছিলেন অভিষেক।

Follow Us
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য