AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ২৭,২৮,২৯ মার্চ! মহারণের প্রাক্কালে ডায়মন্ড হারবারের স্ট্র্যাটেজি নির্ধারণ করবেন অভিষেক

Abhishek Banerjee: শুক্রবার অভিষেকের সভা রয়েছে কাটোয়ায়। জেলাওয়াড়ি সভা বেশ কিছুদিন আগে থেকেই শুরু করে দিয়েছেন অভিষেক। তাঁর নিজের কেন্দ্রে দোলের পরই প্রচার প্রস্তুতি শুরু করবেন বলে জানা গিয়েছে।

Abhishek Banerjee: ২৭,২৮,২৯ মার্চ! মহারণের প্রাক্কালে ডায়মন্ড হারবারের স্ট্র্যাটেজি নির্ধারণ করবেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদImage Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 22, 2024 | 7:28 AM
Share

কলকাতা: দোলের পরই ডায়মন্ড হারবারে ভোটের প্রস্তুতি শুরু করবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর,  প্রচারের আগেই তাই সাত বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে ভোট প্রস্তুতি বৈঠক করবেন দলের সেকেন্ড ইন কমান্ড । আগামী ২৭,২৮ এবং ২৯ তারিখ আমতলায় সাত বিধানসভার নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা করে বসবেন অভিষেক । ভোটের ব্লু প্রিন্ট ওই বৈঠক থেকেই নেওয়া হবে বলে মত ওয়াকিবহাল মহলের । ওই তিন দিন বেলা তিনটা থেকে হবে ধারাবাহিক বৈঠক । সূত্রের দাবি , ডায়মন্ড হারবারের ভোট প্রায় শেষ লগ্নে । তাই প্রচার কর্মসূচি ও সেই ভাবেই সাজানো হচ্ছে।

শুক্রবার অভিষেকের সভা রয়েছে কাটোয়ায়। জেলাওয়াড়ি সভা বেশ কিছুদিন আগে থেকেই শুরু করে দিয়েছেন অভিষেক। তাঁর নিজের কেন্দ্রে দোলের পরই প্রচার প্রস্তুতি শুরু করবেন বলে জানা গিয়েছে। তাঁর নিজের কেন্দ্রে তিন দিন আড়াই থেকে তিনশো নেতা কর্মীদের নিয়ে বৈঠক করবেন অভিষেক। মনে করা হচ্ছে, সেই সভাতেই তৈরি হবে ডায়মন্ড হারবারে মহারণে জিতবার ব্লু প্রিন্ট। আমতলা দলীয় কার্যালয়ে  ২৭-২৯ মার্চের মধ্যেই হবে বৈঠক।

গত লোকসভা নির্বাচনেও ডায়মন্ডহারবারে ল্যান্ড স্লাইড ভিক্ট্রি পেয়েছিলেন অভিষেক। ৩ লক্ষ ২১ হাজারেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। এবার সেই লক্ষ্যমাত্রা ৪ লক্ষ আগেই নির্ধারণ করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। আর সেই জয়ের পথ মসৃণ করতে নিজের গড়ে কোনও স্ট্র্যাটেজি নির্ধারণ করেন অভিষেক, সেটারই জন্য মুখিয়ে রয়েছেন দলের কর্মী সমর্থকরা।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়