AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ABVP Protest: ‘কফিনে শেষ পেরেক পোঁতা হবে…’, গোলপার্কে প্রতিবাদ মিছিল থেকে SFI-কে হুঙ্কার ABVP-র

SFI-ABVP Protest: গতকাল সন্ধ্যায় জেনারেল বডি বা জিবি বৈঠক ডেকেছিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এবিভিপির দাবি ছিল, বর্তমানে কোনও ছাত্র ইউনিয়ন নেই। তাই জেনারেল বডি মিটিং ডাকার অধিকারও নেই। এই নিয়েই সংঘর্ষ শুরু হয়। পরে সেই বচসায় জড়িয়ে পড়ে এসএফআই-ও।

ABVP Protest: 'কফিনে শেষ পেরেক পোঁতা হবে...', গোলপার্কে প্রতিবাদ মিছিল থেকে SFI-কে হুঙ্কার ABVP-র
গোলপার্কে এবিভিপির বিক্ষোভ।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 20, 2026 | 12:46 PM
Share

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই-এবিভিপির সংঘর্ষ। জেনারেল বডির মিটিং ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বুধবার রাতে। সংঘর্ষে জখম হন অনেকে। তারপর রাতভর দফায় দফায় অশান্তি চলে বিশ্ববিদ্যালয় চত্বরে। আজও সেই অশান্তির আঁচ রয়ে গিয়েছে। সকালে গোলপার্কে মিছিল করে এবিভিপি। পাল্টা মিছিল করছে বামপন্থী ছাত্র সংগঠন-ও।

গতকাল সন্ধ্যায় জেনারেল বডি বা জিবি বৈঠক ডেকেছিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এবিভিপির দাবি ছিল, বর্তমানে কোনও ছাত্র ইউনিয়ন নেই। তাই জেনারেল বডি মিটিং ডাকার অধিকারও নেই। এই নিয়েই সংঘর্ষ শুরু হয়। পরে সেই বচসায় জড়িয়ে পড়ে এসএফআই-ও। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তাদের যাদবপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। অরবিন্দ ভবনের সামনে বামপন্থী সংগঠনের পতাকা পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

গতকালের ঘটনার প্রতিবাদে আজ গোলপার্ক থেকে এবিভিপি প্রতিবাদ মিছিলের ডাক দেয়। এবিভিপির এক সমর্থক বলেন, “আজকের জাতীয়তাবাদী ছাত্র-ছাত্রীরা, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এখান থেকে যাদবপুর থানা পর্যন্ত যাদবপুর অভিযান করব। নকশালরা যেখানে যেখানে আঁতুড়ঘর করছে, সেখানে সেখানে কফিনে শেষ পেরেক পোঁতা হবে। এসএফআই-র দিন শেষ। জাতীয়তাবাদী শক্তির উদয় হয়েছে। আমরা পরিষ্কার জানাতে চাইছি, যেখানে যেখানে এসএফআই এবিভিপি-র উপরে হামলা করছে, গোটা দেশ জুড়ে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

এসএফআই-র উপরে পাল্টা হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে এবিভিপির সমর্থকরা বলে, “সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ওটা এআইডিএসও-এসএফআই-ডিএসএফের নিজেদের মধ্যে সংঘাত। নিজেদের মধ্যে মারামারি করেছে।”

Follow Us