AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: আর ভিড় ঠেলে যাতায়াত নয়, বড় সিদ্ধান্ত মেট্রোরেলের

Kolkata Metro: শেষ মেট্রোর সময় এবং রাতের বিশেষ মেট্রোর সময়ে কোনও বদল করা হয়নি। একইরকমভাবে সকালে নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী মেট্রোর সময়সীমায় কোনও বদল হয়নি।

Kolkata Metro: আর ভিড় ঠেলে যাতায়াত নয়, বড় সিদ্ধান্ত মেট্রোরেলের
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Jan 11, 2025 | 10:22 PM
Share

কলকাতা: অফিসে যাওয়ার সময়। কিংবা অফিস থেকে ফেরার সময়। শীতাতপনিয়ন্ত্রিত মেট্রোতেও যেন কালঘাম ছুটে যাত্রীদের। দাঁড়াবার জায়গা নেই। ভিড়ের চাপে নড়তেও পারা যায় না। যাত্রীদের এই অসুবিধার কথা মাথায় রেখেই নতুন সিদ্ধান্ত কলকাতা মেট্রোর। এবার সকাল ও বিকেলে ভিড়ের সময় বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল। আগামী সোমবার (১৩ জানুয়ারি) থেকেই চলবে বাড়তি মেট্রো।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বাড়তি মেট্রো চালানো হবে। ভিড়ের কথা মাথায় রেখেই কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত এই বাড়তি মেট্রো চালানো হবে। সোমবার থেকে আপ এবং ডাউন লাইনে ৭টি করে মেট্রো বাড়ানো হল। অর্থাৎ ১৪টি মেট্রোরেক আপ এবং ডাউন লাইনে অতিরিক্ত চলবে। এর ফলে সকাল এবং বিকেলে দমদম থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে ৬ মিনিট অন্তর মেট্রো চলবে। সকাল ও বিকেলে এই সময় মেট্রোগুলিতে সবচেয়ে বেশি ভিড় থাকে। সেইসময় মেট্রোর সংখ্যা বাড়ানোয় যাত্রীদের সুবিধা হবে বলে মেট্রোরেলের তরফে জানানো হয়েছে।

শেষ মেট্রোর সময় এবং রাতের বিশেষ মেট্রোর সময়ে কোনও বদল করা হয়নি। একইরকমভাবে সকালে নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী মেট্রোর সময়সীমায় কোনও বদল হয়নি। অর্থাৎ নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫০ মিনিটে। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে আগের মতোই প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫০ মিনিটে।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী