Adhir Chowdhury on Mamata: ‘শুধু ঝঞ্ঝাটটা বাদ দিয়ে আসুন’, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বও মেনে নেবেন অধীর

Congress-Mamata Banerjee: বুধবারই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের সঙ্গে কথা হয় তাঁর। বিভিন্ন ইস্যুতে রাহুল ও মমতা একে অপরকে সমর্থনও করেন এদিনের বৈঠকে। সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই বড় বার্তা দিলেন অধীর চৌধুরী।

Adhir Chowdhury on Mamata: শুধু ঝঞ্ঝাটটা বাদ দিয়ে আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বও মেনে নেবেন অধীর
মমতাকে আহ্বান অধীরেরImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 01, 2026 | 8:01 PM

কলকাতা: দিল্লিতে যাই হোক না কেন, সাম্প্রতিক অতীতে রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সখ্যের নজির খুব একটা নেই। বিশেষত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কোনোদিনই চাননি রাজ্যে মমতার হাত ধরতে। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অনেক নতুন নতুন সমীকরণ দেখছে বাংলা। একদিকে যখন সিপিএমের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে তখন তাঁকেই দলে আহ্বান জানালেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

বুধবারই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের সঙ্গে কথা হয় তাঁর। বিভিন্ন ইস্যুতে রাহুল ও মমতা একে অপরকে সমর্থনও করেন এদিনের বৈঠকে। সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই বড় বার্তা দিলেন অধীর চৌধুরী।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কংগ্রেসে যোগ দেওয়ার কথা বলেন অধীর চৌধুরী। তিনি বলেন, “তৃণমূলের বিধায়ক- সাংসদ যা বেঁচে আছে, মমতা সহ সবাই সামিল হয়ে কংগ্রেসে নেতৃত্ব দিন বাংলায়। আমরা মেনে নেব।” তাঁর কথায়, কংগ্রেসের মতো বটগাছের ছায়ায় যখন মমতা আশ্রয় নিয়েছেন, তখন তাঁর উচিৎ সরাসরি যোগ দেওয়া। তবে মমতাকে অধীরের বার্তা, “শুধু আপনার ব্যাগেজটা নেবেন না, যাকে নিয়ে আপনার ঝঞ্ঝাট তাকে বাদ দিয়ে সবাই কংগ্রেসে চলে আসুন।” বিশ্লেষকরা মনে করছেন, এ ক্ষেত্রে ব্যাগেজ বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে চেয়েছেন তিনি।

এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে মমতাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দিতে চাননি। তিনি জানিয়ে দেন, এগুলি স্থানীয় বিষয়, এই নিয়ে কলকাতায় ফিরে জবাব দেবেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us