AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AIIMS Kalyani: এইমস-মামলায় স্বস্তি বিজেপি বিধায়কদের, মামলা খারিজ হাইকোর্টে

Calcutta High Court: ২০২২ সালে প্রথম এ সংক্রান্ত অভিযোগ সামনে আসে। চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ ও বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার ভূমিকা উল্লেখ করে অভিযোগ তোলা হয়। পরে মুর্শিদাবাদের এক বাসিন্দা কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন। সিআইডি তদন্ত শুরু করে।

AIIMS Kalyani: এইমস-মামলায় স্বস্তি বিজেপি বিধায়কদের, মামলা খারিজ হাইকোর্টে
এইমসে নিয়োগ মামলায় স্বস্তি বিজেপির।
| Edited By: | Updated on: Aug 05, 2024 | 3:13 PM
Share

কলকাতা: কলকাতা হাইকোর্টে স্বস্তি বিজেপি নেতা নীলাদ্রিশেখর দানা, বঙ্কিমচন্দ্র ঘোষদের। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি বিজেপি নেতাদের। কল্যাণী এইমস হাসপাতালে কেন্দ্রের শাসকদলের প্রভাবশালীদের আত্মীয়স্বজনদের বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ দায়ের হয়। বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও তাঁর মেয়ে, বঙ্কিম ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই মামলা খারিজের আবেদন করে হাইকোর্টে পাল্টা মামলা হয়।

সোমবার সেই মামলার শুনানি ছিল। বিচারপতি অজয়কুমার গুপ্ত মামলা খারিজ করলেন। যুক্তি, কোনও জনপ্রতিনিধি ও সরকারি অফিসারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা শুরু করতে হলে সংশ্লিষ্ট সরকারের অনুমোদন নিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে কোনও অনুমোদন না নিয়েই পুলিশ ওই ধারায় মামলা শুরু করায় মামলা খারিজ করা হয়েছে।

২০২২ সালে প্রথম এ সংক্রান্ত অভিযোগ সামনে আসে। চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ ও বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার ভূমিকা উল্লেখ করে অভিযোগ তোলা হয়। পরে মুর্শিদাবাদের এক বাসিন্দা কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন। সিআইডি তদন্ত শুরু করে।

নীলাদ্রিশেখর দানার মেয়ের পাশাপাশি চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে, যোগ্যতার ভিত্তিতে নয়, প্রভাব খাটিয়ে নিয়োগ কল্যাণী এইমসে নিয়োগ করা হয়েছে। বঙ্কিম ঘোষ প্রভাব খাটিয়ে তাঁর পুত্রবধূ অনসূয়া ঘোষকে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। বিধায়কের পুত্রবধূকেও তলব করে সিআইডি। পরপর দু’বার নোটিস দেওয়া হয় সিআইডির তরফে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?