AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School: বড় সিদ্ধান্ত নিল রাজ্য, সব স্কুলে বসছে হাইস্পিড ইন্টারনেট

West Bengal School: প্রসঙ্গত, করোনাকালে বন্ধ ছিল স্কুল-কলেজ। তখন পড়াশোনার একমাত্র উপায় ছিল অনলাইন ক্লাস। স্কুল বন্ধ থাকার কারণে,ইন্টারনেটের মাধ্যমেই চলছে পড়াশোনা। অতিমারি পরিস্থিতি কাটিয়ে এখন স্কুলেই চলছে পঠন-পাঠন। তবে এখনও স্কুলের বহু কাজে ভরসা ইন্টারনেট। তবে অভিযোগ ওঠে, রাজ্যের বিভিন্ন স্কুলে বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে ইন্টারনেট চলে না বলাই যায়।

School: বড় সিদ্ধান্ত নিল রাজ্য, সব স্কুলে বসছে হাইস্পিড ইন্টারনেট
Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 12:21 PM
Share

কলকাতা: এবার থেকে রাজ্যের সব স্কুলে মিলবে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা। রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, এই মর্মে একটি ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে। প্রাথমিক,মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক সব বিদ্যালয়ে হাইস্পিড ইন্টারনেটের কানেকশন বসাবে ওয়েবেল (রাজ্য সরকার অধীনস্থ ওয়েবেল টেকনোলজি লিমিটেড)।

প্রসঙ্গত, করোনাকালে বন্ধ ছিল স্কুল-কলেজ। তখন পড়াশোনার একমাত্র উপায় ছিল অনলাইন ক্লাস। স্কুল বন্ধ থাকার কারণে,ইন্টারনেটের মাধ্যমেই চলছে পড়াশোনা। অতিমারি পরিস্থিতি কাটিয়ে এখন স্কুলেই চলছে পঠন-পাঠন। তবে এখনও স্কুলের বহু কাজে ভরসা ইন্টারনেট। তবে অভিযোগ ওঠে, রাজ্যের বিভিন্ন স্কুলে বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে ইন্টারনেট চলে না বলাই যায়। এত স্লথ গতিতে নেট পরিষেবা থাকায় স্কুলের বহুকাজে সমস্যা তৈরি হয়। তারপর এখন ‘বাংলা শিক্ষা পোর্টালের’ মাধ্যমে স্কুলগুলি নিয়ন্ত্রিত হয় বললেই চলে। শিক্ষা দফতরের নিয়ম অনুযায়ী, পড়ুয়াদের নম্বর এই পোর্টালে আপলোড করতে হয়। আর তার জন্য প্রয়োজন ইন্টারনেট। অনেক সময়ই অভিযোগ ওঠে নেটের সমস্যার জন্য খুব ধীর গতিতে কাজ করতে হয়।

এই সব পরিস্থিতির কথা বিচার করেই এবার হাইস্পিড ইন্টারনেট পরিষেবা বসানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা-দফতর। ওয়েবেলকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী দু’মাসের মধ্যেই ইন্টারনেট কানেকশন লাগানোর কাজ শেষ করতে হবে। ৩৯ মাসের জন্য এই ইন্টারনেট কানেকশনগুলি থাকবে। স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, যাতে স্কুলের কাজ কর্মের সুবিধা হয় সেই কারণেই উদ্যোগ। দুমাস সময় দেওয়া হলেও যত দ্রুত কাজ শেষ হবে ততই মঙ্গল। তাঁরা চাইছেন প্রতিটি স্কুলেই যাতে ইন্টারনেট পরিষেবা থাকে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা